AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুটিং করে বাড়ি ফিরতেই বিপত্তি, কোন কথা আজও ভোলেননি কিয়ারা

Kiara Advani: এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, বাড়ি ফিরে মহা সমস্যায় পড়তে হতো তাঁকে। পরিবারের প্রতিটা লোক অপেক্ষায় থাকতেন, কখন তিনি সারাদিনের সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বলবেন। খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করা হতো সমস্ত তথ্য।

শুটিং করে বাড়ি ফিরতেই বিপত্তি, কোন কথা আজও ভোলেননি কিয়ারা
| Updated on: Nov 03, 2024 | 1:34 PM
Share

কিয়ারা আডবাণী ছোট থেকেই চেয়েছিলেন অভিনেত্রী হতে। পরিবারের সকলেই তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন, তাঁর সিদ্ধান্তকে সাপোর্ট করেছিলেন। প্রতিটা পদক্ষেপে তাই পরিবারকে ধন্যবাদ জানাতে ভোলেন না কিয়ারা। তবে তাঁর পরিবারের একটা বিষয় নিয়ে বেজায় সমস্যায় পড়ে যেতেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, বাড়ি ফিরে মহা সমস্যায় পড়তে হতো তাঁকে। পরিবারের প্রতিটা লোক অপেক্ষায় থাকতেন, কখন তিনি সারাদিনের সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বলবেন। খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করা হতো সমস্ত তথ্য।

কার কার সঙ্গে কথা হল, কে কে ফোন করল, সেটে কে কী বললেন, সারাদিনটা কেমন কাটলো, কোনও প্রশ্ন বাদ থাকতো না তালিকা থেকে। কিয়ারা আরার সেই সময় এই প্রশ্নগুলোর উত্তর দিতে মোটেও ইচ্ছে করতো না। তিনি জানান সেই সময় এতটাই ক্লান্ত হয়ে পড়তেন, তিনি কেবল নিজের ঘর আর বিছানাটাই একমাত্র খুঁজতেন সেই সময়। তবে পরিবারের সকল সদস্যদের এই ব্যবহারের জন্য আজ তিনি মনে মনে তাঁদের ধন্যবাদ জানান। কিয়ারাকে এতটা পারিবারিক করে তুলেছে এই ছোট্ট ছোট্ট পদক্ষেপ গুলোই, সেই অনুভূতিগুলো আজ ভীষণ গর্বের বলে মনে হয় অভিনেত্রীর কাছে।

প্রসঙ্গত কিয়ারা আদবানি বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। বেশ কয়েকটি প্রজেক্টের সঙ্গে যুক্তও রয়েছেন তিনি। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে এখন চুটিয়ে সংসার করছেন তিনি।