AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kiara Advani Post-Pregnancy: ‘গর্ভাবস্থায় দেবী, আর মা হলেই মোটা!’ বিস্ফোরক কিয়ারা

Kiara Advani on Motherhood and Body Shaming: গর্ভাবস্থায় মহিলাদের দেবীর চোখে দেখা হয়, কিন্তু সন্তানের জন্ম দিলেই শুরু হয় চেহারা নিয়ে কটাক্ষ। মাতৃত্বের এই কঠিন সফর ও সমাজের দ্বিচারিতা নিয়ে এবার বিস্ফোরক কিয়ারা আডবাণী।

Kiara Advani Post-Pregnancy: 'গর্ভাবস্থায় দেবী, আর মা হলেই মোটা!' বিস্ফোরক কিয়ারা
কী ঘটেছে?
| Updated on: Jun 01, 2026 | 11:43 AM
Share

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani)। রূপোলি পর্দার গ্ল্যামার আর লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরেও তিনি এখন এক নতুন ভূমিকায় অবতীর্ণ। গত বছর, অর্থাৎ ২০২৫ সালের ১৫ জুলাই সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারার সংসারে এসেছে নতুন অতিথি, তাঁদের আদরের কন্যাসন্তান সারায়া। কিন্তু মা হওয়ার এই সফর কি শুধুই হাসিখুশির? নাকি এর আড়ালে লুকিয়ে আছে সমাজের এক অন্য রূপ? সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্বের এই অজানা এবং কঠিন দিকগুলো নিয়েই মুখ খুললেন অভিনেত্রী।

​বলিউড তারকা হোন বা আমজনতা, মা হওয়ার পর সমাজের দৃষ্টিভঙ্গি যে কতটা বদলে যায়, তা নিয়ে চাঁচাছোলা ভাষায় কথা বলেছেন কিয়ারা। তাঁর মতে, গর্ভাবস্থায় যখন একজন নারী নতুন প্রাণের জন্ম দিতে চলেছেন, তখন তাঁকে প্রায় ‘দেবী’-র আসনে বসানো হয়। চারপাশ থেকে ভেসে আসে শুধুই স্তুতি। “তোমার মুখে কী সুন্দর মাতৃত্বের গ্লো!”— এমন সব মিষ্টি কথায় ভরিয়ে দেওয়া হয়। কিন্তু সন্তানের জন্ম দেওয়ার পরেই যেন ম্যাজিকের মতো বদলে যায় সমাজের সেই চেনা ছবিটা!

​কিয়ারার কথায়, “প্রেগন্যান্সির সময় আপনি দেবী, আর যেই আপনি সন্তানের জন্ম দিলেন, অমনি সবার প্রত্যাশা থাকে আপনি রাতারাতি পুরনো ফিগারে ফিরে আসবেন! শুরু হয়ে যায় নানা জাজমেন্ট— ‘এখন তো মোটা লাগছে’, ‘একটু এরকম লাগছে’, ‘একটু ওরকম লাগছে’।” সমাজের এই দ্বিচারিতাকেই তীব্র কটাক্ষ করেছেন অভিনেত্রী। তাঁর মতে, গর্ভাবস্থা নিয়ে অনেক মাতামাতি হলেও, আসল লড়াইটা শুরু হয় সন্তানের জন্মের পর। আর ঠিক সেই সময়েই একজন মহিলার সবচেয়ে বেশি সাপোর্ট বা মানসিক সমর্থন প্রয়োজন।

​কিয়ারা মনে করিয়ে দেন সেই বিখ্যাত প্রবাদের কথা, “অনেকেই বলেন, একটা বাচ্চাকে বড় করতে একটা গোটা গ্রামের প্রয়োজন হয়। কিন্তু আমি বলি, একজন মা-কে বড় করতেও একটা গোটা গ্রামের প্রয়োজন।” একজন নারী যখন মা, মেয়ে এবং স্ত্রীর ভূমিকা একসঙ্গে ব্যালেন্স করার চেষ্টা করছেন, নতুন পরিচয়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন, তখন তাঁকে আগলে রাখাটা পরিবারের সবচেয়ে বড় দায়িত্ব হওয়া উচিত বলে মনে করেন তিনি।

​তবে মাতৃত্বের এই সফর কিয়ারার নিজের জীবনকেও ভীষণভাবে সমৃদ্ধ করেছে। তিনি জানিয়েছেন, এই নতুন অভিজ্ঞতা তাঁর জগতকে দেখার দৃষ্টিভঙ্গিই পুরোপুরি বদলে দিয়েছে। অভিনয়ের ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তাঁর দৃঢ় বিশ্বাস। আত্মবিশ্বাসী কিয়ারার দাবি, “এই অভিজ্ঞতা সব দিক থেকেই এত মধুর যে, আমি নিশ্চিত পরিচালকরা এখন পর্দায় আমার সেরা ভার্সনটাই পাবেন।” মাতৃত্ব যে তাঁকে ভেতর থেকে আরও পরিণত এবং গভীর করেছে, সে কথাই যেন বারবার স্পষ্ট তাঁর কথায়।

Follow Us