Donald Trump: ‘ইরান চুক্তি না মানলে, যা করার প্রয়োজন আমি করব’, ফের হুঁশিয়ারি ট্রাম্পের
Donald Trump warns Iran: সোমবার সাংবাদিকদের চু মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, "ইরান যদিক্তি না মেনে চলে বা সঠিক আচরণ না করে, তাহলে আমার যা করার প্রয়োজন, আমি তাই করব।" মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরানের জন্য যে সম্পদ মুক্ত করা হচ্ছে, তা শুধুমাত্র আমেরিকা থেকে খাদ্যপণ্য কেনার ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।

ওয়াশিংটন: ৬০ দিনের যুদ্ধবিরতি চলছে ইরান ও আমেরিকার মধ্যে। এদিকে, স্থায়ী চুক্তি নিয়ে আলোচনা চলছে। আলোচনার প্রথম পর্বেই ইরানের উপর থেকে বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা শিথিল করেছে। এরই মধ্যে ফের তেহরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট জানিয়ে দিলেন, ইরান চুক্তির শর্ত না মানলে প্রয়োজনীয় পদক্ষেপ করতেও পিছপা হবেন না।
ইরান-আমেরিকা সংঘর্ষ
প্রায় তিন মাস আগে আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা চালায়। তার পাল্টা জবাবে ইরানও ইজরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালায়। দীর্ঘ উত্তেজনার পর গত সপ্তাহেই আমেরিকা ও ইরানের মধ্যে একটি চুক্তি সই হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ওই চুক্তিতে সই করেন। কিন্তু, শান্তি চুক্তি সাক্ষরিত হলেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইজ়রায়েল। সেই কারণে ফের হরমুজ় প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। এই আবহে সম্প্রতি, স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে একপ্রস্থ। এরই মধ্যে ট্রাম্প ফের সুর চড়া করতেই নতুন করে উদ্বেগ বাড়ছে।
ট্রাম্প কী বললেন?
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “ইরান যদিক্তি না মেনে চলে বা সঠিক আচরণ না করে, তাহলে আমার যা করার প্রয়োজন, আমি তাই করব।” মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরানের জন্য যে সম্পদ মুক্ত করা হচ্ছে, তা শুধুমাত্র আমেরিকা থেকে খাদ্যপণ্য কেনার ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। ট্রাম্প বলেন, “যে অর্থ আমরা ছাড় দিচ্ছি, তার সবটাই শেষ পর্যন্ত খাদ্য কেনার মাধ্যমে আমাদের কাছেই ফিরে আসবে। ইরানের ৯১ মিলিয়ন মানুষ রয়েছে, অথচ তাঁরা নিজেদের খাদ্যের চাহিদা পূরণ করতে পারছে না। তাই, আমাদের থেকে খাবার কিনলে, তা শেষ পর্যন্ত আমাদের কৃষকদের কাছেই পৌঁছবে।” এই বিষয়ে ইরানের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, সম্প্রতি, আমেরিকা-ইজরায়েলের হামলা এবং লেবাননে ইজরায়েলের সামরিক অভিযানের ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন। ইরানকে ঘিরে সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং বিনিয়োগকারীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হলেও দুই দেশের মধ্যে এখনও একটা চাপা উত্তেজনা রয়েছে। ফলে আগামী দিনে চুক্তির বাস্তবায়ন এবং আঞ্চলিক পরিস্থিতির উপরই নির্ভর করবে পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা কতটা ফিরবে।
