AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Keyboard: কিবোর্ডের F আর J বাটনে দুটো দাগ এমনি এমনি থাকে না, আছে বিশেষ কারণ

J আর F বাটনের ওই দুটি দাগ দেখেছেন অনেকেই। কেউ কেউ ভাবেন হয়ত এটা ম্যাফ্যাকচারিংয়ের ভুল আবার কেউ ভাবেন নেহাতই দেখতে ভালো লাগবে বলে এমন একটি ডিজাইন থাকে। কিন্তু আসলে এর কোনোটাই নয়। রয়েছে বিশেষ কারণ।

Keyboard: কিবোর্ডের F আর J বাটনে দুটো দাগ এমনি এমনি থাকে না, আছে বিশেষ কারণ
Image Credit: TV9 Bangla
| Updated on: Sep 21, 2026 | 11:54 PM
Share

ডেস্কটপ হোক বা ল্যাপটন, যাঁরা প্রতিদিন কম্পিউটারে কাজ করেন, কি বোর্ড যাঁদের নিত্যদিনের সঙ্গী, তাঁরা খেয়াল করে থাকবেন কিবোর্ডের দুটি কি বাটনে থাকে এক বিশেষ দাগ। J আর F বাটনের ওই দুটি দাগ দেখেছেন অনেকেই। কেউ কেউ ভাবেন হয়ত এটা ম্যাফ্যাকচারিংয়ের ভুল আবার কেউ ভাবেন নেহাতই দেখতে ভালো লাগবে বলে এমন একটি ডিজাইন থাকে।

আসলে টাচ টাইপিং বা স্পর্শ করে টাইপ করার বিষয়টি সহজ করতেই এই দাগ দেওয়া হয়। F এবং J হল এমন দুটি বাটন, যাতে দুই হাতের তর্জনী রাখলে বাকি আঙুলগুলো সঠিকভাবে কাজ করানো যায়। A, S, D, F এবং J, K, L, ; কি-গুলোর ওপর সঠিক নিয়মে বসে আঙুল।

কি বোর্ডের দিকে না তাকিয়ে সরাসরি স্ক্রিনের দিকে তাকিয়ে দ্রুত ও নির্ভুলভাবে টাইপ করতে সাহায্য করে এই দুই বাটন। দৃষ্টিহীনরাও ওই দুটি কি-র উপর ভরসা করে সহজেই হাত সেট করে কিবোর্ড ব্যবহার করতে পারেন।

সহজ কথায়, টাইপ করার সময় আঙুল অন্য যেকোনো জায়গায় চলে গেলেও কিবোর্ডের দিকে না তাকিয়ে শুধুমাত্র স্পর্শ করেই যাতে সঠিকভাবে টাইপ করা যায়, তার জন্য এই দুটি কি-তে এমন ব্যবস্থা থাকে।

Follow Us