AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bye Election: নমিনেশনের পর হঠাৎ জুটল ‘বালতি’ সিম্বল, সরে গেলেন রেজিনগরের প্রার্থী

Rejinagar Bye Election: আরএসপি-র তরফ থেকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে, মনোনয়ন দেওয়ার সময়ও জানানো হয়নি যে প্রতীক পরিবর্তন করা হচ্ছে। নির্বাচন কমিশনের পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরে দাঁড়িয়েছে আরএসপি।

Bye Election: নমিনেশনের পর হঠাৎ জুটল 'বালতি' সিম্বল, সরে গেলেন রেজিনগরের প্রার্থী
আরএসপি প্রার্থীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 21, 2026 | 10:54 PM
Share

রেজিনগর: বাংলার দুটি আসনের উপ নির্বাচনকে কেন্দ্র করে টানটান উত্তেজনা। রাজনীতির পারদ চড়ছে সব শিবিরেই। একদিকে প্রতীক হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অন্যদিকে প্রতীক বদলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই পরিস্থিতির মধ্যে এবার প্রতীক নিয়ে অভিযোগ তুলে সরে দাঁড়ালেন আর এক প্রার্থী।

সোমবার রেজিনগর উপনির্বাচন থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করলেন আরএসপি প্রার্থী বেলচা-কোদাল প্রতীকের বদলে আচমকা ‘বালতি’ প্রতীক দেওয়া হয়েছে বলে অভিযোগ। আরএসপি-র তরফ থেকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে, মনোনয়ন দেওয়ার সময়ও জানানো হয়নি যে প্রতীক পরিবর্তন করা হচ্ছে। নির্বাচন কমিশনের পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরে দাঁড়িয়েছে আরএসপি। সিপিএম ও আরএসপি উভয়েই এই কেন্দ্রে প্রার্থী দিয়েছিল।

এদিকে, প্রতীক নিয়ে আপত্তি জানিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন নওশাদ সিদ্দিকী। কমিশনে চিঠি দিয়েছেন তিনি। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে ‘খাম’ প্রতীক দেওয়ার প্রসঙ্গ তুলে নওশাদের প্রশ্ন, যে দলটি আগে ছিলই না, তারা কীভাবে রাতারাতি ‘রেকগনাইজড পার্টি’ হয়ে গেল?”  তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের প্রতীক সংক্রান্ত সিদ্ধান্তের পিছনে যে প্রক্রিয়া রয়েছে, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এই কারণেই কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে দাবি তাঁর। এই উপনির্বাচনে ফুটবলার প্রতীক পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের শিবির আর ঋতব্রতরা লড়ছেন খাম প্রতীকে।

Follow Us