AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডিভোর্সি হয়ে সুখী কিরণ রাও, বলেছেন, ‘একা লাগে না…’

Kiran Rao-Aamir Khan: কেমন আছেন কিরণ? নিজের মুখেই জানিয়েছেন পরিচালক। তিনি জানিয়েছেন, আমিরের সঙ্গে ডিভোর্সের পরেও তিনি ভাল আছেন। এক সাক্ষাৎকারে কিরণ ব্যক্ত করেছেন, "আমিরের সঙ্গে ডিভোর্সের পরবর্তী অধ্যায় সুখেরই ছিল। আসলে সময়ের সঙ্গে পাল্টে যায় সম্পর্কের সমীকরণও। মানুষের চাহিদা পাল্টে যায়। আমি ভাল আছি। ডিভোর্সি হয়েও আমি সুখী।"

ডিভোর্সি হয়ে সুখী কিরণ রাও, বলেছেন, 'একা লাগে না...'
কিরণ-আমির।
| Updated on: Jul 22, 2024 | 5:30 PM
Share

২০২১ সালে আমির খান জানিয়েছিলেন, স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে তাঁর ছড়াছাড়ি হয়েছে। ডিভোর্স হচ্ছে তাঁদের। ১৫ বছরের দাম্পত্যের ইতি টানার সময় আমির বলেছিলেন যে, এ ছাড়াছাড়ি আসলে নতুন কিছুর শুরু। পুত্র আজ়াদের কো-প্যারেন্টিংয়ের কথা বলেছিলেন তাঁরা। ডিভোর্স হওয়ার পরও আমিরের সঙ্গ ত্যাগ করেননি কিরণ। ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে অসফল হওয়ার পর হতাশা কাটাতে কিরণ-আজ়াদকে নিয়েই আমেরিকায় গিয়েছিলেন আমির। আমির প্রযোজনা সংস্থা থেকেই তৈরি হয় কিরণের ‘লাপাতা লেডিস’। ফলে ছাড়াছাড়ি হয়েও সবকিছু শেষ হয়নি।

কেমন আছেন কিরণ? নিজের মুখেই জানিয়েছেন পরিচালক। তিনি জানিয়েছেন, আমিরের সঙ্গে ডিভোর্সের পরেও তিনি ভাল আছেন। এক সাক্ষাৎকারে কিরণ ব্যক্ত করেছেন, “আমিরের সঙ্গে ডিভোর্সের পরবর্তী অধ্যায় সুখেরই ছিল। আসলে সময়ের সঙ্গে পাল্টে যায় সম্পর্কের সমীকরণও। মানুষের চাহিদা পাল্টে যায়। আমি ভাল আছি। ডিভোর্সি হয়েও আমি সুখী।”

আমির খানের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার আগে অনেকগুলো বছর সিঙ্গল ছিলেন কিরণ। স্বাধীনতা উপভোগ করতেন তিনি। মাঝেমধ্যে একাও লাগত তাঁর। কিন্তু এখন যেহেতু আজ়াদ আছে সঙ্গে, আর সেই একাকীত্ব গ্রাস করতে পারে না কিরণকে। তাঁর অভিজ্ঞতা একটু অন্যরকম। ডিভোর্সের পরও আমিরের পরিবার কিরণের পাশে আছেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?