AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আজ মনে হচ্ছে একবার যদি…’,মনোজ মিত্রের মৃত্যুর পর কী আক্ষেপ মাধবী মুখোপাধ্যায়ের?

Madhabi Mukherjee: সহকর্মীর অসুস্থতার খবর থাকলেও হাসপাতালে গিয়ে উঠতে পারেননি। মঙ্গলবার মনোজ মিত্র চলে যাওয়ার খবরে ডুকরে উঠল তাঁর মন। TV9 বাংলায় প্রয়াত অভিনেতার স্মৃতিচারণে ধরলেন কলম। 

'আজ মনে হচ্ছে একবার যদি...',মনোজ মিত্রের মৃত্যুর পর কী আক্ষেপ মাধবী মুখোপাধ্যায়ের?
| Edited By: | Updated on: Nov 12, 2024 | 2:43 PM
Share

সুচরিতা দে ও বিহঙ্গী বিশ্বাস

বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্য়ায় মনোজ মিত্রের প্রয়াণের খবর শুনে ভেঙে পড়লেন। বয়স হয়েছে তাঁরও। বেশ কিছুদিন ধরেই অসুস্থ। তাই সহকর্মীর অসুস্থতার খবর থাকলেও হাসপাতালে গিয়ে উঠতে পারেননি। মঙ্গলবার মনোজ মিত্র চলে যাওয়ার খবরে ডুকরে উঠল তাঁর মন। TV9 বাংলায় প্রয়াত অভিনেতার স্মৃতিচারণে ধরলেন কলম। 

মাধবী মুখোপাধ্যায়

মনোজের সঙ্গে করা প্রথম ছবি ‘বাঞ্ছারামের বাগান’। সেখানে ওঁর অভিনয় দেখে আমি মোহিত হয়ে গিয়েছিলাম। এত অসাধারণ লেগেছিল যে, ভাষায় প্রকাশ করতে পারব না। ‘বোঝা’ বলে একটা ছবি করছিলাম আমরা। প্রায় আউটডোরে যেতে হতো। যেখানে পৌঁছতে চার-পাঁচ ঘণ্টা লাগত। সেখানে যাওয়ার পথে আমাদের অনেক  বিষয় নিয়ে আলোচনা হতো। মূলত বিষয় থাকত, বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাষায় কী ধরনের নাটক হয়। সেই জায়গাটা আমার চলে গেল। ওঁর নাটক নিয়েই আমি একবার আমেরিকায় গিয়েছিলাম, অভিনয় করতে। দেবরাজ রায় সঙ্গে ছিল। দেবরাজও চলে গেল। খুব খারাপ লাগছে আমার। আমাদের নিজেদের করা কাজ নিয়ে খুব একটা আলোচনা হতো না। এটা না হয়ে ওটা করলে ভাল হতো, কখনও মনে হতো না। উনি এতটাই সফল একজন নাট্যকার, অভিনেতা, ফলে সেটা নিয়ে আর আলোচনার জায়গা থাকে না। কোনও প্রশ্ন ওঠে না। প্রশ্নের উর্ধ্বে ওঁর কাজ। সব সময় সেরাটা দিতেন। মঞ্চ থেকে যখন কোনও শিল্পী আসে, তখন তাঁর কাজের কোনও ফাঁক থাকে না।

খুব খারাপ লাগছে। আবার শুনেছি উনি অনেক দিন ধরে ভুগছিলেন। সেই খবরও পেয়েছিলাম। আমিও অসুস্থ ছিলাম, বেসরকারি হাসপাতালে একমাসের ওপর ভর্তি ছিলাম। ওঁর অসুস্থতার খবরটাও শুনেছি। তবে আমার বাড়ি থেকে সল্টলেক অনেকদূরে। সেই কারণে দেখতে যাওয়া হয়নি। খুব খারাপ লাগছে। আজ মনে হচ্ছে একবার দেখে আসতে পারতাম।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর