AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মাঝরাতে উঠে আমি…’, জীবনের কঠিন অধ্যায়ের গল্প ভাগ করে নিলেন মমতার

Mamata Banerjee: মমতা জানান, তাঁর বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। বাবার মুখে স্বাধীনতার গল্প শুনেই রাজনীতিতে আসেন তিনি। তাঁর কথায়, "আমি সমাজনীতিতে বিশ্বাস করি। রাজনীতি কী তা নিয়ে তর্ক করতে চাই না। সবার যেন ভাল হয়।"

'মাঝরাতে উঠে আমি...', জীবনের কঠিন অধ্যায়ের গল্প ভাগ করে নিলেন মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়।
| Updated on: Mar 04, 2024 | 6:54 PM
Share

আজ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। গুরুদায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। অভাব নেই কিছুরই। তবে আজীবন এরকমটা ছিল না। নিম্ন মধ্যবিত্ত পরিবারে অনেক ভাইবোনের সঙ্গে বড় হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছোটবেলাটা কেটেছে দারিদ্রের মধ্যে দিয়ে। সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায়ের রিয়ালিটি শো-য়ে হাজির হয়েছিলেন মমতা। সেখানেই তিনি শেয়ার করে নেন কীভাবে প্রতিটা মুহূর্তে সংগ্রাম করতে হয়েছে তাঁকে, তাঁর পরিবারকে। মমতা জানান, খুব ছোট বয়সেই বাবাকে হারান তিনি। সংসারের গুরুদায়িত্ব পড়ে এসে তাঁর কাঁধে। মাঝরাতে উঠে সব রান্না করতে হত তাঁকেই। মুখ্যমন্ত্রীর কথায়, “আমার ছোটবেলাটা কবে যেন হারিয়ে গিয়েছে।”

মমতা জানান, তাঁর বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। বাবার মুখে স্বাধীনতার গল্প শুনেই রাজনীতিতে আসেন তিনি। তাঁর কথায়, “আমি সমাজনীতিতে বিশ্বাস করি। রাজনীতি কী তা নিয়ে তর্ক করতে চাই না। সবার যেন ভাল হয়।”

অনেক ব্যক্তিগত কথাও শেয়ার করেছেন মমতা। জানিয়েছেন দুর্গাপুজোর অষ্টমীর দিন জন্ম নেন তিনি। সে দিন খুব বৃষ্টিও হয়েছিল। তাঁর কথায়, “আমার সব কিছুতেই দেখবে বৃষ্টি হয়। এর কারণ আমার জন্মদিনের দিন বৃষ্টি হয়েছিল। আমার আসল জন্মদিন ৫ অক্টোবর। একেবারে সন্ধিক্ষণে জন্মেছিলাম। আর জন্মের পরের দিন চোখ খুলেছিলাম সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে।” না, দিদি নম্বর ওয়ানে প্রতিযোগী হয়ে আসেননি তিনি। এসেছিলেন অতিথি হয়ে। তাঁকে ঘিরে জমে ওঠে ওই বিশেষ এপিসোড।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন