AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মনে হচ্ছে আমিই পেয়েছি’, মিঠুনের পুরস্কারে উচ্ছ্বসিত মমতা শঙ্কর

Mithun-Mamata Shankar: মিঠুন চক্রবর্তীর জীবনে মমত শঙ্করের এক অন্য জায়গা। তাই অভিনেতার দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার ঘোষণা হতেই অভিনেত্রীর গলায় ঝরে পড়ল আনন্দ। TV9 বাংলার ফোন পেতেই বললেন, "আমি ভীষণ, ভীষণ খুশি। সত্যিই এই পুরস্কার মিঠুনেরই প্রাপ্য।" সকালবেলা এই খবরটা পেয়ে মন ভাল হয়ে গিয়েছে তাঁর।

'মনে হচ্ছে আমিই পেয়েছি', মিঠুনের পুরস্কারে উচ্ছ্বসিত মমতা শঙ্কর
| Edited By: | Updated on: Sep 30, 2024 | 11:39 AM
Share

তিনি সহ-অভিনেত্রী, বন্ধু আবার প্রাক্তনও বলা যায়। মিঠুন চক্রবর্তীর জীবনে মমত শঙ্করের এক অন্য জায়গা। তাই অভিনেতার দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার ঘোষণা হতেই অভিনেত্রীর গলায় ঝরে পড়ল আনন্দ। TV9 বাংলার ফোন পেতেই বললেন, “আমি ভীষণ, ভীষণ খুশি। সত্যিই এই পুরস্কার মিঠুনেরই প্রাপ্য।” সকালবেলা এই খবরটা পেয়ে মন ভাল হয়ে গিয়েছে তাঁর। মমতার একটাই আর্জি অভিনেতা যেন সুস্থ থাকেন, ভাল থাকেন আর সেই সঙ্গে আরও ভাল ভাল কাজ করতে পারেন। ১৯৭৬ সালে প্রথমবার পর্দায় মিঠুন এবং মমতা জুটিকে দেখেছিলেন দর্শক। তার পর আরও কত ছবি একসঙ্গে করেছেন তাঁরা।

এই বিশেষ দিনে কি সেই সব স্মৃতিই বার বার ফিরে আসছে অভিনেত্রীর? মমতা শঙ্কর বললেন, ” প্রথমে মনে হয়েছিল মিঠুন কী ভাবে ঘিনুয়ার চরিত্রে অভিনয় করবেন? একদম মানাবে না। ৩২ ইঞ্চি বেলবটস পরা, লাল গেঞ্জি তার উপর জ্যাকেট এমন মিঠুনকে তার আগে দেখেছি। ঘিনুয়ার সঙ্গে কিছুতেই মেলাতে পারছিলাম না। কিন্তু তার পর যখন ওকে তৈরি করা হল চরিত্রটার জন্য়। সে সময় মিঠুনের ঘাড় অবধি লম্বা লম্বা চুল ছিল। সে সব কেটে দেওয়া হয়েছিল। ছোট ধুতি, গায়ে একটা চাদর আর হাতে একটা লাঠি নিয়ে ও যখন বার হল ঘর থেকে সেই মুহূর্তে মনে হয়েছিল ঘিনুয়া মিঠুন ছাড়া আর কেউ হতে পারে না। মৃণালদার কী চোখ ছিল। আমরা বুঝতেই পারছিলাম না এদিকে। মিঠুনও প্রথম ছবিতে অসাধারণ অভিনয় করেছিল। আমার তো এখন মনে হচ্ছে আমিই অ্যাওয়ার্ডটা পেয়ে গিয়েছি।”

শোনা যায়, ‘মৃগয়া’র সেটেই মমতা আর মিঠুনের মধ্যে বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছিল। পরবর্তীকালে প্রকাশ্যে সে কথা অভিনেতা অভিনেত্রী দুজনেই জানিয়েছিলেন। এমনকি মিঠুন তাঁর ‘আমার নায়িকারা’ বইতে লিখেও ছিলেন সে কথা। সম্প্রতি, নিবেদিতা অনলাইনের একটি সাক্ষাত্‍কারে মমতা শঙ্কর বলেন, “বাপিদা (চন্দ্রদয় ঘোষ)-র সঙ্গে আমার তখন বিয়ের কথা চলছিল। এরপর মৃগয়া-র শুটে আলাপ মিঠুনের সঙ্গে। বাপিদার সঙ্গেও মিঠুনের আলাপ করিয়েছিলাম আউটডোর শুটে যাওয়ার আগে। সেটে যে কোথা থেকে কী হয়ে গেল। আমি অনেক কষ্টে নিজেকে ধরে রাখার চেষ্টা করেছিলাম। যে বাপিদাকে আমি ঠকাব না! কিন্তু কীভাবে কী হয়ে গেল…” যদিও সে সব ঘটনাই এখন অতীত। শেষ ২০২২ সালে ‘প্রজাপতি’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে মমতা শঙ্কর এবং মিঠুনকে। আগামী দিনে আবারও তাঁদেরকে বড় পর্দায় একসঙ্গে দেখার অপেক্ষায় সবাই।

Follow Us
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
'ভবানীপুর দেখবে, এমএলএ কেমন হয়', সভায় বলে এলেন শুভেন্দু
'ভবানীপুর দেখবে, এমএলএ কেমন হয়', সভায় বলে এলেন শুভেন্দু
এখনও নেতাজির স্মৃতি জড়িয়ে আছে নোয়াপাড়ায়, কার দখলে যাবে আসন
এখনও নেতাজির স্মৃতি জড়িয়ে আছে নোয়াপাড়ায়, কার দখলে যাবে আসন