AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalna News: GI স্বীকৃতির পর প্রথম পুজো, নতুনগ্রামের কাঠের পুতুলের চাহিদা তুঙ্গে

Kalna News: GI স্বীকৃতির পর প্রথম পুজো, নতুনগ্রামের কাঠের পুতুলের চাহিদা তুঙ্গে

Kousik Dutta

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Updated on: Sep 13, 2026 | 1:14 AM

Share

Natungram Wooden Dolls GI Tag: কোথাও কাঠ খোদাই করে তৈরি হচ্ছে পুতুলের অবয়ব, কোথাও চলছে রং, আবার কোথাও শেষ মুহূর্তের সাজসজ্জা। শিল্পীদের হাতের ছোঁয়ায় কাঠের টুকরো হয়ে উঠছে রাজা-রানি, গৌর-নিতাই, দুর্গা, দারোয়ান, পেঁচা-সহ নানা ধরনের পুতুল ও মূর্তি। শিল্পীদের দাবি, GI স্বীকৃতি পাওয়ার পর এ বছরই প্রথম পুজোর মরশুমে তাঁরা অর্ডারের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন দেখতে পাচ্ছেন।

GI স্বীকৃতির পর প্রথম দুর্গাপুজো। আর তাতেই যেন নতুন করে চাহিদা বেড়েছে নতুনগ্রামের কাঠের পুতুলের। পুজোর আগে অর্ডারের ঢল, কোটি কোটি টাকার কাজ হাতে নিয়ে এখন দিন-রাত এক করে কাজ করছেন শিল্পীরা।তাঁদের তৈরি কাঠের পুতুল দিয়েই সেজে উঠবে পুজোর মণ্ডপ।কোথাও কাঠ খোদাই করে তৈরি হচ্ছে পুতুলের অবয়ব, কোথাও চলছে রং, আবার কোথাও শেষ মুহূর্তের সাজসজ্জা। শিল্পীদের হাতের ছোঁয়ায় কাঠের টুকরো হয়ে উঠছে রাজা-রানি, গৌর-নিতাই, দুর্গা, দারোয়ান, পেঁচা-সহ নানা ধরনের পুতুল ও মূর্তি। শিল্পীদের দাবি, GI স্বীকৃতি পাওয়ার পর এ বছরই প্রথম পুজোর মরশুমে তাঁরা অর্ডারের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন দেখতে পাচ্ছেন। কলকাতা থেকে মুম্বই, আসানসোল থেকে দূরদূরান্ত থেকে আসছে নতুন অর্ডার।

Follow Us