AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mia khalifa: স্পেন বিশ্বকাপ জিততেই মিয়াঁ খালিফার ব্যাঙ্কে ১৫৮.৭৬ কোটি টাকা! কেন জানেন?

FIFA World Cup 2026: রবিবারের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের জয়ের ওপর ১ মিলিয়ন মার্কিন ডলার বাজি ধরেছিলেন মিয়াঁ। স্পেন চ্যাম্পিয়ন হতেই এক লহমে ১.৬৫ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৫৮.৭৬ কোটি টাকা) পকেটে পুরলেন এই তারকা।

Mia khalifa: স্পেন বিশ্বকাপ জিততেই মিয়াঁ খালিফার ব্যাঙ্কে ১৫৮.৭৬ কোটি টাকা! কেন জানেন?
| Updated on: Jul 21, 2026 | 3:48 PM
Share

স্পেন জিতল বিশ্বকাপ। আর কপাল খুলল পর্ন তারকার মিয়াঁ খালিফার! ভাবছেন মিয়াঁর সঙ্গে ওয়ার্ল্ড কাপের কি সম্পর্ক? ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। রবিবারের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের জয়ের ওপর ১ মিলিয়ন মার্কিন ডলার বাজি ধরেছিলেন মিয়াঁ। স্পেন চ্যাম্পিয়ন হতেই এক লহমে ১.৬৫ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৫৮.৭৬ কোটি টাকা) পকেটে পুরলেন এই তারকা।

নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের খেলায় ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরে স্পেন। একদিকে যখন স্প্যানিশ ফুটবলাররা বিশ্বজয়ের আনন্দে মাতোয়ারা, অন্যদিকে গ্যালারিতে বসে নিজের বিরাট আর্থিক জয় উদযাপন করছিলেন মিয়াঁ খালিফা।

ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে নিজের একাধিক ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। গায়ে লামিনে ইয়ামালের জার্সি জড়িয়ে পোস্ট করা সেই ছবিগুলোর পাশাপাশি নিজের জয়ী বাজির স্ক্রিনশটও শেয়ার করেন মিয়াঁ। রসিকতা করে ক্যাপশনে তিনি লেখেন, “বিশ্বাস রেখেছিলাম আর বড় জয় পেলাম। আমার ঘরের দেশ স্পেনের জন্য গর্বিত। যদিও আমার গায়ে এক ফোঁটাও স্প্যানিশ রক্ত নেই।”

প্রকাশ্যে আসা বেটিং স্লিপ থেকে জানা যায়, তিনি ১.৬৫ অডসে ১ মিলিয়ন ডলার বাজি ধরেছিলেন। স্পেনের জয়ের ফলে তিনি পুরো ১.৬৫ মিলিয়ন ডলারের পে-আউট পান।

View this post on Instagram

A post shared by Mia K. (@miakhalifa)

কে এই মিয়াঁ খালিফা?

মিঞা খালিফা হলেন একজন লেবানিজ-আমেরিকান প্রাক্তন পর্ন তারকা। ২০১৪ ও ২০১৫ সালে মাত্র কয়েক মাসের জন্য প্রাপ্তবয়স্কদের বিনোদন জগতে কাজ করলেও তিনি এই জগতের অন্যতম বহুল পরিচিত মুখ হয়ে ওঠেন। পরবর্তীতে সেই পেশা ছেড়ে তিনি সোশাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর ও ধারাভাষ্যকার হিসেবে নিজের কেরিয়ার গড়ে তোলেন। বর্তমানে ক্রীড়া, ফ্যাশন ও পপ কালচার নিয়ে তাঁর শেয়ার করা পোস্ট কোটি কোটি অনুরাগী অনুসরণ করেন।

Follow Us