AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মিমি চক্রবর্তীর ঘরে এল নতুন অতিথি ‘জুনিয়র’

চিকুর জায়গা হয়তো পূরণ হওয়ার নয়। কিন্তু তবুও দুঃখ ভুলে থাকার জন্য এ বার মিমির ঘর এল নতুন অতিথি।

মিমি চক্রবর্তীর ঘরে এল নতুন অতিথি ‘জুনিয়র’
মিমি চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Updated on: May 10, 2021 | 1:05 PM
Share

চিকু। অভিনেত্রী (Actress) তথা সাংসদ মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) আদরের পোষ্য। কিছুদিন আগেই ক্যানসার আক্রান্ত চিকু মারা গিয়েছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে এ কথা সকলেই জানেন। চিকুকে এখনও মিস করেন মিমি। চিকুর জায়গা হয়তো পূরণ হওয়ার নয়। কিন্তু তবুও দুঃখ ভুলে থাকার জন্য এ বার মিমির ঘর এল নতুন অতিথি।

ফের একটি পোষ্যের দায়িত্ব নিলেন মিমি। এর নাম জুনিয়র। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই কুকুরের ছবি শেয়ার করেছেন মিমি। তিনি লিখেছেন, ‘মা তোমাকে স্বাগত জানাচ্ছে জুনিয়র।’

junior

মিমির ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ছবি।

মিমির পোষ্য প্রেমের কথা টলিউডে কারও অজানা নয়। চিকুর পরে তিনি ম্যাক্স নামের একটি কুকুরকে বাড়িতে এনেছিলেন। হাস্কি প্রজাতির ম্যাক্স রয়েছে মিমির কাছেই। তার সঙ্গেই এ বার থাকবে জুনিয়রও।

চিকুর মৃত্যুর দিনে দু’টি ছবি পোস্ট করেন মিমি। একটি পোষ্যের ছবি। অন্যটি চিকুর কবর স্থান। মিমি লেখেন, ‘আমার হৃদয়ের একটা অংশ তুমি নিজের সঙ্গে করে নিয়ে গেলে। সমস্ত কষ্ট শেষ। এবার তুমি বিশ্রাম নাও। মা তোমাকে ভালোবাসে।’

ক্যানসারে আক্রান্ত চিকুর চিকিৎসার জন্য কলকাতার বাইরেও গিয়েছিলেন মিমি। নির্বাচনী ব্যস্ততা সামলে পোষ্যের প্রতি দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। আপাতত ম্যাক্স এবং জুনিয়রকে নিয়ে সময় কাটাবেন তিনি। তবে চিকুর স্মৃতি রয়েছে তাঁর দৈনন্দিনে।

আরও পড়ুন, ‘ভাল চিকিৎসা পেলে, হয়তো বাঁচতাম’, ফেসবুক পোস্টের পরের দিনই মৃত্যু অভিনেতার

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত