AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Exclusive: মৌমিতা পণ্ডিতের সঙ্গে প্রেম করছিলেন রাহুল অরুণোদয়? কী জানালেন অভিনেত্রী

সম্প্রতি নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করেছিলেন মৌমিতা। সেখানে দেখা যায়, মৌমিতার গালে ভালোবেসে আবির মাখিয়ে দিচ্ছেন রাহুল। ফুটেজটি কেন্দ্র করে গুঞ্জন দানা বাঁধতেই টিভি নাইন বাংলার কাছে রাহুলের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন অভিনেত্রী।

Exclusive: মৌমিতা পণ্ডিতের সঙ্গে প্রেম করছিলেন রাহুল অরুণোদয়? কী জানালেন অভিনেত্রী
| Edited By: | Updated on: Aug 20, 2026 | 2:10 PM
Share

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণের পাঁচ মাস কেটে গিয়েছে। ধারাবাহিক ‘ভোলে বাবা’র শুটিং চলাকালীন তালসারির সমুদ্রে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনা আজও মেনে নিতে পারেননি তাঁর অনুরাগী ও সহকর্মীরা। সেই শোকের আবহেই এবার রাহুলকে ঘিরে বিস্ফোরক অথচ আবেগঘন দাবি করলেন অভিনেত্রী-মডেল মৌমিতা পণ্ডিত। দীর্ঘ নীরবতা ভেঙে তিনি জানালেন, মৃত্যুর আগের কয়েক মাস রাহুলের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে ছিলেন তিনি!

সম্প্রতি নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করেছিলেন মৌমিতা। সেখানে দেখা যায়, মৌমিতার গালে ভালোবেসে আবির মাখিয়ে দিচ্ছেন রাহুল। ফুটেজটি কেন্দ্র করে গুঞ্জন দানা বাঁধতেই টিভি নাইন বাংলার কাছে রাহুলের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন অভিনেত্রী।

মৌমিতা জানান, গত মার্চে হোলির দিন ভোর ৫টায় তাঁকে অবাক করে দিতে বাইক নিয়ে তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন রাহুল। সারারাত শুটিংয়ের পর ক্লান্ত শরীর নিয়েও দেড়-দু’ঘণ্টা শহর ঘুরে মৌমিতাকে চা খাওয়াতে নিয়ে যান তিনি। মৌমিতার কথায়, “আট বছর ধরে আমি হোলি খেলতাম না। আমার স্বামী অরিদীপ্তর মৃত্যুর পর যে মানসিক ট্রমার মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম, রাহুল আমাকে সেখান থেকে বের করে আনার চেষ্টা করছিল। সুন্দর একটা হলুদ রঙের আয়ুর্বেদিক আবির নিয়ে এসে আমার গালে মাখিয়ে দিয়েছিল।”

প্রয়াত স্বামী অরিদীপ্তের সঙ্গে রাহুলের ছোটবেলার বন্ধুত্বের কথাও তুলে ধরেন মৌমিতা। পরবর্তীতে অরিদীপ্তের মৃত্যুর পর রাহুল ও মৌমিতার মধ্যে যোগাযোগ বাড়ে। যৌথভাবে উত্তরবঙ্গে একটি সিনেমার শুটিংয়ে গিয়ে একে অপরের প্রতি নির্ভরতা অনুভব করেন দুজনে।

Rahul Arunadoy Banerjee Lo

মৌমিতার শেয়ার করা সিসিটিভি ফুটেজ।

সম্পর্কের গোপনীয়তা প্রসঙ্গে মৌমিতা জানান, রাহুল কোনও কিছু লুকিয়ে রাখার পক্ষে ছিলেন না। তিনি সম্পর্কের স্বীকৃতি দিতে ভালোবাসতেন। রাহুলের ইচ্ছে ছিল দুজনে একসঙ্গে একদিন সবাইকে সম্পর্কের কথা জানাবেন। স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে রাহুলের সমীকরণ নিয়ে প্রশ্ন উঠলে মৌমিতা বলেন, “ওদের মধ্যে খুব সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। প্রিয়াঙ্কা ওর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। তবে রাহুল কাউকে ধোঁকা দিয়ে আমার কাছে আসেনি, এটুকুই বলতে পারি।”

মৌমিতা আরও জানান, দুর্ঘটনার দিনও রাহুলের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল। শেষ শট দিতে যাওয়ার আগে সমুদ্রের হাওয়ার কথা জানিয়েছিলেন রাহুল। তার আগের দিনও প্রায় ২০-২৫ মিনিট ভিডিয়ো কলে কথা হয় তাঁদের। রাহুলের প্রয়াণের পর তাঁর বাড়িতে মায়ের পাশে তিনদিন রোবটের মতো কাটিয়েছিলেন মৌমিতা, গিয়েছিলেন শ্মশানেও।

নিজের শোক ও সম্পর্কের স্মৃতি আঁকড়ে ধরে মৌমিতা বলেন, “ও যেভাবে হঠাৎ চলে গেল, আমি এখনো প্রতিদিন তার সঙ্গে লড়াই করছি। আমাদের প্রেমটা যদি স্বীকার না করি, তবে রাহুলকে অসম্মান করা হবে। প্রেম তো সবচেয়ে বড় বিপ্লব, আমাদের প্রেমের চেয়ে বড় বিপ্লব আর কিছু হতে পারে না।”

Follow Us