মৌনী রায়ের সঙ্গে তাঁর বরের বিয়ে ভাঙছে? কী ঘটল দম্পতির মধ্যে…

মৌনী রায় এবং সুরজ নাম্বিয়ার ২০২২ সালের জানুয়ারিতে বিয়ে করেছিলেন। এবার সোশ্যাল মিডিয়াতে একে অপরকে আনফলো করার পর বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে দম্পতিকে নিয়ে। অনুরাগীরা লক্ষ করেন যে, তাঁরা আর সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলো করছেন না! এরপর অনলাইনে এই দম্পতিকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এছাড়া সুরজ মৌনীর সঙ্গে তাঁর বিয়ের ছবিগুলো মুছে ফেলেছেন।

মৌনী রায়ের সঙ্গে তাঁর বরের বিয়ে ভাঙছে? কী ঘটল দম্পতির মধ্যে...

|

May 12, 2026 | 7:53 AM

বলিউডে আর টলিউডে বিয়ে হওয়া আর বিয়ে ভাঙার মধ্যে খুব বেশি বছরের ফারাক নেই, এমন বেশ কিছু উদাহরণ রয়েছে। বাংলা মেয়ে মৌনী রায় বলিউডে গিয়ে সাফল্য পাওয়ার পর বিয়ে করেও খুশি ছিলেন। তবে এবার অঘটনের সুর ক্রমশ জোরালো হচ্ছে।

মৌনী রায় এবং সুরজ নাম্বিয়ার ২০২২ সালের জানুয়ারিতে বিয়ে করেছিলেন। এবার সোশ্যাল মিডিয়াতে একে অপরকে আনফলো করার পর বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে দম্পতিকে নিয়ে। অনুরাগীরা লক্ষ করেন যে, তাঁরা আর সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলো করছেন না! এরপর অনলাইনে এই দম্পতিকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এছাড়া সুরজ মৌনীর সঙ্গে তাঁর বিয়ের ছবিগুলো মুছে ফেলেছেন।

এ বিষয়ে এখনও পর্যন্ত দু’ জনের কেউই কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া বিতর্কের মধ্যে অনেকের মনে প্রশ্ন উঠেছে, তাঁদের দাম্পত্য সম্পর্ক কি ভাঙনের মুখে পৌঁছেছে? ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিয়ের অনুষ্ঠান মালয়ালি এবং বাঙালি—দুই রীতিতেই সম্পন্ন হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি ও ভিডিও শেয়ার করার পর তাঁরা বিরাট আলোচনায় এসেছিলেন।

সুরজ এবং মৌনী এখনও বিষয়টা নিয়ে মুখ খোলেননি। তবে অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত প্রকাশ করছেন এবং এই দম্পতির জন্য শুভকামনা জানাচ্ছেন। অনেকে আশা করছেন, তাঁদের দু’জনের মধ্যে সবকিছু ঠিক আছে। বা যদি কোনও সমস্যা তৈরি হয়, তা দ্রুত ঠিক হয়ে যাবে, এমন আশা অনেকের। তবে শেষ অবধি বিচ্ছেদই দরজায় কড়া নাড়ছে কিনা, তা দেখার অপেক্ষা।

Follow Us