Moushumi Chatterjee: স্বামীর মৃত্যু নিয়ে প্রথমবার মুখ খুললেন মৌসুমী চট্টোপাধ্যায়

Moushumi Chatterjee's Husband Jayanta Mukherjee Passes Away: দীর্ঘ ৫০ বছরের দাম্পত্যে ইতি। স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারিয়ে শোকস্তব্ধ বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। মৃত্যুর পর এই প্রথমবার মুখ খুললেন তিনি। আবেগঘন পোস্টে সকলের কাছে ঠিক কী আর্জি জানালেন অভিনেত্রী?

Moushumi Chatterjee: স্বামীর মৃত্যু নিয়ে প্রথমবার মুখ খুললেন মৌসুমী চট্টোপাধ্যায়
কী বলেছেন তিনি?

Nov 15, 2026 | 11:03 AM

দীর্ঘ ৫০ বছরের দাম্পত্যে ইতি। স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারিয়ে রীতিমতো ভেঙে পড়েছেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। গত বৃহস্পতিবারই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়। স্বামীর প্রয়াণের পর একেবারে চুপ ছিলেন অভিনেত্রী। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি।

কী বলেছেন মৌসুমী?

সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের মনের অবস্থা জানিয়েছেন মৌসুমী। সেই সঙ্গে এই শোকের আবহে অনুরাগীদের কাছে একটু ব্যক্তিগত পরিসরের অনুরোধও করেছেন তিনি।

অভিনেত্রী তাঁর পোস্টে লেখেন, “আমার স্বামী জয়ন্ত, যাঁকে সকলে আদর করে ‘বাবু’ বলে ডাকত, সে আমাদের ছেড়ে চিরতরে চলে গিয়েছে। আমি অনুরোধ করছি, এই কঠিন সময়ে আমাকে এবং আমার মেয়েকে একটু নিজেদের মতো থাকার সময় দেওয়া হোক (প্রাইভেসি)। আপনাদের প্রার্থনা এবং পাশে থাকার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।”


বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন প্রবীণ প্রযোজক জয়ন্ত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। পরিবার এবং কাছের মানুষদের কাছে তিনি ‘বাবু’ নামেই পরিচিত ছিলেন। বলিউডে প্রযোজক হিসেবে বেশ কিছু কাজ করেছেন তিনি। ১৯৭৫ সালে ‘মজাক’ এবং ১৯৭৯ সালে ‘দো লড়কে দোনো কড়কে’-র মতো ছবির প্রযোজনা করেছিলেন। এর পাশাপাশি ‘তালাশ’ ধারাবাহিকের নির্মাণের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

মৌসুমী আর জয়ন্তের দাম্পত্য জীবনও বেশ চর্চায় থেকেছে বরাবর। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, দশম শ্রেণিতে পড়ার সময়ই তাঁদের বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল। বিয়ের পর স্বামীর হাত ধরেই মুম্বইয়ে যান অভিনেত্রী। এরপর হিন্দি ও বাংলা ছবিতে চুটিয়ে কাজ করেছেন। আর তাঁর এই গোটা কেরিয়ার জুড়ে সবসময় পাশে থেকেছেন জয়ন্ত মুখোপাধ্যায়। সেই সুদীর্ঘ পথচলার অবসানে ভেঙে পড়েছেন অভিনেত্রী।

Loading...
Unable to load recommendations.
Follow Us