‘বাংলার কলঙ্ক’, জ্বলছে সন্দেশখালি, নুসরতের পোস্ট দেখেই বিস্ফোরক নেটপাড়া

Nusrat Controversy: হচ্ছেন কটাক্ষের শিকারও। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্ষোভে ফুঁসছে নেটপাড়া। এবার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেও একই ছবি দেখা দিল কমেন্ট বক্সে। যেখানে নুসরতে তোপ দাগতে ছাড়ছেন না একশ্রেণি। 

বাংলার কলঙ্ক, জ্বলছে সন্দেশখালি, নুসরতের পোস্ট দেখেই বিস্ফোরক নেটপাড়া
তারকা-সাংসদ নুসরত জাহান। Image Credit source: Facebook

| Edited By: জয়িতা চন্দ্র

Feb 28, 2024 | 12:36 PM

বেশ কিছু সপ্তাহ হল শাহজাহানের গ্রেফতার নিয়ে সরব সন্দেশখালি। কারও অভিযোগ জমি অধিগ্রহণ, কারও অভিযোগ আবার মহিলাদের ওপর অত্যাচার। বর্তমানে প্রতিবাদের আগুনে জ্বলছে সন্দেশখালি। এই পরিস্থিতিতে কোথায় সাংসদ নুসরত জাহান? এই প্রশ্নে বেশ কিছুদিন ধরেই তোলপাড় বিভিন্ন মহলে। অন্যদিকে সেলেব নুসরত নিজনিজ কাজে ব্যস্ত। বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে দেখা যাচ্ছে তাঁকে। মাঝে মধ্যেই বোল্ড লুকে ভাইরাল হচ্ছেন অভিনেত্রী। হচ্ছেন কটাক্ষের শিকারও। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্ষোভে ফুঁসছে নেটপাড়া। এবার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেও একই ছবি দেখা দিল কমেন্ট বক্সে। যেখানে নুসরতে তোপ দাগতে ছাড়ছেন না একশ্রেণি।

কেউ লিখলেন, ‘বাংলার কলঙ্ক’, আবার কেউ লিখলেন, ‘সন্দেশখালি জ্বলছে। আর আপনি সেখানে না গিয়ে এইসব পোস্ট করছেন?’ আবার কারও প্রশ্ন, ‘সন্দেশখালি গেলেন ? কি বলেছেন, ১৭৪ ধারা চলছে ? ওটা কোন দেশের সংবিধানের নিয়মানুযায়ী…।’

 

 

প্রসঙ্গত, মহিলা নিগ্রহের অভিযোগ থেকে জমি দখল, একের পর এক অভিযোগে তপ্ত সন্দেশখালি। সাংসদের এলাকায় না যাওয়া নিয়েও রয়েছে ক্ষোভ। এমনই সময় সোশ্যাল মিডিয়ায় মুখ খুলতেও দেখা গিয়েছিল তাঁকে। তিনি লিখেছিলেন, ‘এই ধরনের অভিযোগ হৃদয় বিদারক। একজন নারী হিসাবে, একজন জনপ্রতিনিধি হিসাবে আমি সবসময় আমার দলের কথা মেনে মানুষের পাশে থেকেছি। সন্দেশখালি নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই যা সহযোগিতা করার, যা পদক্ষেপ করার করেছেন। আমি আমার কেন্দ্রের মানুষের জন্য যা করার সবটা করেছি।’ তা নিয়েও চর্চা ওঠে তুঙ্গে।

Follow Us