অস্কার ২০২৬: বাজিমাত করেছে ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’, মঞ্চ মাতালেন প্রিয়াঙ্কা চোপড়া- রইল পূর্ণাঙ্গ তালিকা

ভারতীয়দের জন্য এবারের অস্কার ছিল বিশেষ। কারণ গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এদিন পুরস্কার দাতা বা প্রেজেন্টার হিসেবে নজর কেড়েছেন । স্বামী নিক জোনাসের হাত ধরে যখন তিনি রেড কার্পেটে হাঁটছিলেন, তখন সবার চোখ ছিল তাঁরই দিকে। অ্যানে হ্যাথাওয়ে বা নিকোল কিডম্যানের মতো তারকাদের পাশে দাঁড়িয়ে মঞ্চে প্রিয়াঙ্কার আত্মবিশ্বাসী উপস্থিতি আরও একবার বুঝিয়ে দিল, বিশ্ব বিনোদনে তাঁর জায়গা এখন কতটা মজবুত।

অস্কার ২০২৬: বাজিমাত করেছে ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’, মঞ্চ মাতালেন প্রিয়াঙ্কা চোপড়া- রইল পূর্ণাঙ্গ তালিকা
Image Credit source: pinterest

Mar 16, 2026 | 12:37 PM

হলিউডের ডলবি থিয়েটার তখন চাঁদের হাট। সোনালি ট্রফির সমাহার আর তারকাদের ভিড়ে গমগম করছে চারপাশ। সঞ্চালক কোনান ও’ব্রায়েনের রসিকতায় মেতেছিল গোটা দুনিয়া। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার ২০২৬-এর মঞ্চে এবার কার্যত জয়জয়কার হচ্ছে ‘সিনার্স’ এবং ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ ছবি নিয়ে। সঞ্চালক কোনান ও’ব্রায়েনের হাস্যকৌতুক আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হল ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার ২০২৬। এবারের আসরে একদিকে যেমন ছিল নতুনদের দাপট, তেমনই কিছু পুরনো রেকর্ড ভেঙে তৈরি হল নতুন ইতিহাস। বিশেষ করে ‘সিনার্স’ এবং ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’—এই দুই ছবি ঘিরেই ছিল দর্শকদের সবথেকে বেশি উন্মাদনা।

সেরার শিরোপা যাদের মাথায়

এবারের অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন মাইকেল বি জর্ডান। ‘সিনার্স’ ছবিতে তাঁর অসাধারণ অভিনয় বিচারক থেকে শুরু করে সাধারণ দর্শক—সবার মন জয় করে নিয়েছে। অন্যদিকে, আইরিশ অভিনেত্রী জেসি বাকলি তৈরি করলেন ইতিহাস। ‘হ্যামনেট’ ছবিতে তাঁর অসাধারণ অভিনয় তাঁকে এনে দিল সেরা অভিনেত্রীর সম্মান। আয়ারল্যান্ডের শিল্পী হিসেবে এই সম্মান পাওয়া তাঁর কাছে এক বড় প্রাপ্তি।

বিশ্বমঞ্চে প্রিয়াঙ্কার নজরকাড়া উপস্থিতি

ভারতীয়দের জন্য এবারের অস্কার ছিল বিশেষ। কারণ গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এদিন পুরস্কার দাতা বা প্রেজেন্টার হিসেবে নজর কেড়েছেন । স্বামী নিক জোনাসের হাত ধরে যখন তিনি রেড কার্পেটে হাঁটছিলেন, তখন সবার চোখ ছিল তাঁরই দিকে। অ্যানে হ্যাথাওয়ে বা নিকোল কিডম্যানের মতো তারকাদের পাশে দাঁড়িয়ে মঞ্চে প্রিয়াঙ্কার আত্মবিশ্বাসী উপস্থিতি আরও একবার বুঝিয়ে দিল, বিশ্ব বিনোদনে তাঁর জায়গা এখন কতটা মজবুত।

জয়জয়কার ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’-এর

পুরস্কারের সংখ্যার বিচারে এ বছর সবার আগে জায়গা করে নিয়েছে পাল থমাস অ্যান্ডারসনের ছবি ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’। সেরা ছবি এবং সেরা পরিচালক-সহ একাধিক পুরস্কার ঝুলিতে পুরেছে এই সিনেমা। বর্ষীয়ান অভিনেতা শন প্যান এই ছবির জন্যই সেরা পার্শ্ব অভিনেতার শিরোপা পেয়েছেন। এ ছাড়া ‘সিনার্স’ ছবির জন্য অটাম ডুরাল্ড আরকাপাও প্রথম মহিলা হিসেবে সেরা সিনেমাটোগ্রাফারের অস্কার জিতে ইতিহাস গড়েছেন।

অস্কার ২০২৬: একনজরে দেখে নিন বিজয়ী ও মনোনীতদের তালিকা

সেরা ছবি (Best Picture)
বিজয়ী: ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার
মনোনয়ন: সিনার্স, হ্যামনেট, মার্টি সুপ্রিম, সেন্টিমেন্টাল ভ্যালু।

সেরা পরিচালক (Best Directing)
বিজয়ী: পাল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার)
মনোনয়ন: রায়ান কুগলার (সিনার্স), ক্লোয়ি ঝাও (হ্যামনেট), জোশ সাফদি, জোয়াকিম ট্রিয়ার।

সেরা অভিনেতা (Best Actor)
বিজয়ী: মাইকেল বি জর্ডান (সিনার্স)
মনোনয়ন: লিওনার্দো ডিক্যাপ্রিও, টিমোথি চালামেট, জ্যাকব এলর্ডি।

সেরা অভিনেত্রী (Best Actress)
বিজয়ী: জেসি বাকলি (হ্যামনেট)
মনোনয়ন: এলি ফ্যানিং, মাইকি ম্যাডিসন, জেন্ডায়া, সার্শা রোনান।

সেরা পার্শ্ব অভিনেতা (Best Supporting Actor)
বিজয়ী: শন প্যান (ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার)
মনোনয়ন: ডেলরয় লিন্ডো, স্টেলান স্কারসগার্ড, জ্যাকব এলর্ডি, বেনিসিও ডেল তোরো।

সেরা পার্শ্ব অভিনেত্রী (Best Supporting Actress)
বিজয়ী: অ্যামি ম্যাডিগান (উইপনস)
মনোনয়ন: উম্মি মোসাকু, টেইয়ানা টেলর, এলি ফ্যানিং, ইঙ্গা ইবসডটার লিলার্স।

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম
বিজয়ী: কে-পপ ডেমন হান্টার্স
মনোনয়ন: এলিও, জুটোপিয়া ২, আর্কো, লিটল এমিলি।

সেরা অরিজিনাল সং
বিজয়ী: গোল্ডেন (কে-পপ ডেমন হান্টার্স)
মনোনয়ন: আই লাইড টু ইউ, ডিয়ার মি, সুইট ড্রিমস অফ জয়।

Follow Us