AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সিঙাড়ার মতো’, এ কী হল পরিণীতির মুখে, চমকে গেলেন দর্শকেরা

Viral Video: এবার এমন কী হল যে রাতারাতি ট্রোলের শিকার হতে হল তাঁকে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে পরিণীতিকে সম্পূর্ণ অন্য লুকে দেখা গিয়েছে। একশ্রেণীর মত বোটক্স কিংবা প্লাস্টিক সার্জারির জন্যই এমন লাগছে তাঁকে।

'সিঙাড়ার মতো', এ কী হল পরিণীতির মুখে, চমকে গেলেন দর্শকেরা
| Updated on: Apr 12, 2024 | 1:27 PM
Share

পারিণীতি চোপড়া, বলিউডের এক অন্য স্বাদের অভিনেত্রী। সব প্রকার চরিত্রে তিনি মানানসই হলেও তাঁর চরিত্রের উপস্থাপনা বেশ কিছুটা অন্য স্বাদের। তবে তাঁর ঝুলিতে খুব একটা বেশি ছবির সংখ্যা নেই। বেশ বাচাই করেই কাজ করতে পছন্দ করেন তিনি। ২০২৩ সালে রাঘব চাড্ডাকে বিয়ে করেন পরিণীতি। বর্তমানে চুটিয়ে সংসার করছেন। তাঁর গানের গলা বেশ সুন্দর। বিয়ের পর সেদিকেই বেশি করে নজর দিতে চান বলেই অতীতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন পরী। তবে এবার এমন কী হল যে রাতারাতি ট্রোলের শিকার হতে হল তাঁকে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে পরিণীতিকে সম্পূর্ণ অন্য লুকে দেখা গিয়েছে। একশ্রেণীর মত বোটক্স কিংবা প্লাস্টিক সার্জারির জন্যই এমন লাগছে তাঁকে।

তবে মুখের আকৃতি বেশ কিছুটা বদলে যাওয়ায় রীতিমতো কটাক্ষের স্বীকার হতে হলেও অভিনেত্রীকে। কেউ তাঁর চিবুককে ‘সিঙাড়া’র সঙ্গে তুলনা করলেন, কেউ আবার রেগে গিয়ে ‘ছি: ছি:’ করে উঠলেন। যদিও সেলেবদের ক্ষেত্রে এই ছবি ভীষণ চেনা। মাঝেমধ্যেই এই লুক বদল পর্বে ট্রোল্ড হতে দেখা যায় বিভিন্ন অভিনেত্রীদের। সেই তালিকায় নাম লিখে এবার এক প্রকার নাজেহাল পরিণীতি চোপড়া। তাঁর আগের লুকই নাকি সুন্দর ছিল বলে দাবি এক শ্রেণির। যদিও তিনি সত্যি তাঁর লুক নিয়ে কিছু করেছেন কি না, তা নিয়ে প্রশ্ন বর্তমান।

View this post on Instagram

A post shared by @parineetichopra

প্রকাশ্যে আসা ভিডিয়োয় তাঁর লুক পাল্টে ফেলায় অনেকেই পরিণীতিকে কটাক্ষ করতে তাই পিছুপা হলেন না। পরিনীতি চোপড়া এখন কোনও ছবির করার খবর সামনে আনেননি। যদিও একশ্রেণির আবার ধারণা তিনি নাকি অন্তঃসত্ত্বা। সুখবরের অপেক্ষায় দিনগুনছেন সকলে।

Follow Us