কবীর সুমনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, কী ঘটল?

নেতাজি নগর থানায় গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন জাতির কথা নামের এক সংগঠনের সদস্যরা। সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো আপলোড করে, কবীর সুমনের বিরুদ্ধে নারীদের অপমান ও হিন্দু ভাবাবেগে আঘাত, অবমাননার অভিযোগ এনেছেন তাঁরা।

কবীর সুমনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, কী ঘটল?

| Edited By: আকাশ মিশ্র

May 26, 2026 | 8:31 PM

গায়ক ও তৃণমূল কংগ্রেস সমর্থক কবীর সুমনের নামে দায়ে হল অভিযোগ। নেতাজি নগর থানায় গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ‘জাতির কথা’ নামের এক সংগঠনের সদস্যরা। সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো আপলোড করে, কবীর সুমনের বিরুদ্ধে নারীদের অপমান ও হিন্দু ভাবাবেগে আঘাত, অবমাননার অভিযোগ এনেছেন তাঁরা।

গায়কের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?

সোশাল মিডিয়ায় ভিডিয়ো আপলোড করে জাতি কথা সংগঠনের সদস্যরা বলেন, ”কবীর সুমন বিখ্যাত গায়ক নিজেকে বুদ্ধিজীবী মনে করেন। তাঁর যে ধরনের ভাষা, নারীদের এবং বাঙালি মানুষদের প্রতি যে ধরনের ভাষা উনি ব্যবহার করেন, সেটা আমরা বাঙালি হিসেবে, হিন্দু হিসেবে এবং নারী সম্মানকারী হিসেবে, আমরা এটা বরদাস্ত করছি না। আমরা এফআইআর করলাম। তাঁকে যাতে জেলে ঢোকানো যায়, তার জন্য যাবতীয় ব্যবস্থা করব আমরা। আমাদের সংগঠনের কর্মীরা একত্রিত হয়েছি, এই কারণেই যে হিন্দু সমাজকে অসম্মানিত এবং তাচ্ছিল্য করা যাবে না। যে কথা তিনি বলেছেন, তাঁর মূল্য দিতে হবে। ”

সন্দীপ হালদারের টুইট-

 

পুলিশ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ৩ বছর আগে একটি টেলিভিশন চ্যানেলে কিছু বিরূপ মন্তব্য করেন সুমন তার ভিত্তিতে এই অভিযোগ দায়ের হয়েছে। যদিও নিয়মাফিক এফআইআর দায়ের হয়নি। প্রাথমিক অনুসন্ধান চলছে। ভারতীয় ন্যায় সংহিতা-র নির্দিষ্ট ধারা মেনেই অনুসন্ধান শুরু হয়েছে।

Follow Us