AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saif Ali Khan: মহম্মদ আলিয়ান থেকে বিজয় দাস, নাম বদলেও পুলিশের জালে সইফের উপর হামলাকারী

Saif Ali Khan: পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ আলিয়ান ওরফে বিজে। যাতে ধরা না পড়ে, সেজন্য নিজের নাম বদলে ফেলে। নিজেকে বিজয় দাস বলে পরিচয় দেয়। থানেতে হাউসকিপিং ওয়ার্কার হিসেবেও কাজ করত।

Saif Ali Khan: মহম্মদ আলিয়ান থেকে বিজয় দাস, নাম বদলেও পুলিশের জালে সইফের উপর হামলাকারী
| Updated on: Jan 19, 2025 | 8:37 AM
Share

মুম্বই: অবশেষে পুলিশের জালে সইফ আলি খানের উপর হামলাকারী। থানে থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবক একাধিকবার নিজের নাম পরিবর্তন করেছে। একটি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করত। তার আগে মুম্বইয়ের একটি পাবে কাজ করত সে। আজ (রবিবার) তাকে আদালতে তোলা হবে।

মুম্বই পুলিশ জানিয়েছে, থানে শহরের হিরানন্দানি এস্টেটে মেট্রো নির্মাণকাজের পিছনে শ্রমিকদের থাকার জায়গায় লুকিয়ে ছিল সে। পুলিশের একাধিক টিম যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃতের নাম মহম্মদ আলিয়ান ওরফে বিজে। যাতে ধরা না পড়ে, সেজন্য নিজের নাম বদলে ফেলে। নিজেকে বিজয় দাস বলে পরিচয় দেয়। থানেতে হাউসকিপিং ওয়ার্কার হিসেবেও কাজ করত।  মুম্বই পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেছে মহম্মদ আলিয়ান। প্রসঙ্গত, এর আগে সইফের উপর হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই আক্রান্ত হন সইফ আলি খান। তাঁর উপর আক্রমণ করেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ছুরি দিয়ে বলিউড তারকার উপর আঘাত করেন সেই ব্যক্তি। লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সইফ আলি খানকে। ৫ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছেন সইফ। আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। ধীরে ধীরে ক্ষতস্থান শুকোচ্ছে।

শনিবার পুলিশের কাছে বয়ান রেকর্ড করার সময় সেই রাতের ঘটনার বিবরণ দিয়েছেন সইফপত্নী করিনা কাপুর খান। অভিনেত্রী বলেন, “আক্রমণকারী মারাত্মক হিংস্র। নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল সইফের উপরে। এলোপাথাড়ি কোপাচ্ছিল।” করিনা আরও জানিয়েছেন, তাঁরা সবাই এখনও খুবই দুশ্চিন্তায়। ছোট ছেলে জেহের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ রয়েছে।

Follow Us
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
৫০০ টাকার বান্ডিল হাতে অর্থ বিলি তৃণমূল নেতার, ভিডিয়ো ভাইরাল
৫০০ টাকার বান্ডিল হাতে অর্থ বিলি তৃণমূল নেতার, ভিডিয়ো ভাইরাল
'আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছি', কলকাতায় এসে কেন বললেন স্মৃতি
'আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছি', কলকাতায় এসে কেন বললেন স্মৃতি