AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রামের নাম নিয়ে ‘পাপকাজ’! ক্ষতিপূরণ হিসেবে ৫০ কোটি দিচ্ছেন প্রভাস?

আগামী ২২ জানুয়ারি রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যা জুড়ে এখন উৎসবের আমেজ। এমনই এক সময় শোনা যাচ্ছে এক খবর। রাম মন্দিরের জন্য অভিনেতা প্রভাস নাকি ৫০ কোটি দান করেছেন! দান করার নেপথ্যেও নাকি রয়েছে এক কারণ!

রামের নাম নিয়ে 'পাপকাজ'! ক্ষতিপূরণ হিসেবে ৫০ কোটি দিচ্ছেন প্রভাস?
ক্ষতিপূরণ হিসেবে ৫০ কোটি দিচ্ছেন প্রভাস?
| Edited By: | Updated on: Jan 20, 2024 | 8:11 AM
Share

আগামী ২২ জানুয়ারি রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যা জুড়ে এখন উৎসবের আমেজ। এমনই এক সময় শোনা যাচ্ছে এক খবর। রাম মন্দিরের জন্য অভিনেতা প্রভাস নাকি ৫০ কোটি দান করেছেন! দান করার নেপথ্যেও নাকি রয়েছে এক কারণ! কিছু মাস আগেই মুক্তি পেয়েছিল ‘রামায়ণ’কে কেন্দ্র করে হাইবাজেট ছবি ‘আদিপুরুষ’। ওই ছবিতে রামের চরিত্রে দেখা গিয়েছিল প্রভাসকে। তবে রামের চরিত্রে প্রভাসকে একেবারেই পছন্দ করেনন নেটিজেনরা। তাঁর অভিনয় ভাল লাগেনি দর্শকদের। এর ফলে বিপুল পরিমাণ টাকার ক্ষতি হয় প্রযোজকদের। রটেছে সেই ‘পাপমুক্তি’র জন্যই নাকি রামমন্দিরে এত কোটি অনুদান দিচ্ছেন প্রভাস? সত্যিই কি তাই?

সংবাদমাধ্যমের তরফে প্রভাসের টিমের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর টিম থেকে সাফ জানানো হয়, যা রটেছে তা একেবারে মিথ্যে। এরকমটা আদপে নয়। রামমন্দিরের জন্য আদপে ৫০ কোটি দিচ্ছেন না প্রভাস। তাঁকে নিয়ে ভুল কথা বলা হচ্ছে।

প্রসঙ্গত, অযোধ্যার রামমন্দিরের প্রতিষ্ঠার দিন দেশ বিদেশ থেকে প্রায় ১১ হাজারেরও বেশি ভক্তকে ডাকা হয়েছে। দক্ষিণী অভিনেতা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে রজনীকান্ত, রামচরণ। ধনুশকেও। আপাতত সবাই তাকিয়ে আছেন ২২ জানুয়ারির দিকে। সেদিনই যে প্রাণপ্রতিষ্ঠা হবে রামলালার।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?