AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রতীক সোনামনির সম্পর্ক নিয়ে নানা জল্পনা, এবার সত্যি সামনে আনলেন নায়ক

এই ধারাবাহিকেও প্রতীকের চরিত্র দাদামণির একটি প্রেম পর্ব রয়েছে। তবে এত বছর ধরে প্রতীক ও অভিনেত্রী সোনামণির অনস্ক্রিন কেমেস্ট্রি দর্শকদের মনে গেঁথে রয়েছে। 'মোহর' ও 'এক্কাদোক্কা' ধারাবাহিকে এই জুটিকে দর্শক মন ভরে ভালবাসা দিয়েছে।

প্রতীক সোনামনির সম্পর্ক নিয়ে নানা জল্পনা, এবার সত্যি সামনে আনলেন নায়ক
| Edited By: | Updated on: Jul 15, 2025 | 4:22 PM
Share

ছোট পর্দায় ‘দাদামণি’ হয়ে ফিরেছেন অভিনেতা প্রতীক সেন। চারবোন নিয়ে এক অন্য লড়াইয়ের গল্প শোনাচ্ছেন প্রতীক। ধারাবাহিকের সেটে TV9 বাংলার সঙ্গে গল্পে উঠে এল প্রতীকের ধারাবাহিকের শ্যুট থেকে ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা। বহু বছর স্টার চ্যানেলে কাজের পর এবার জি বাংলার পর্দায় দর্শকদের মন জয় করছেন প্রতীক।

এই ধারাবাহিকেও প্রতীকের চরিত্র দাদামণির একটি প্রেম পর্ব রয়েছে। তবে এত বছর ধরে প্রতীক ও অভিনেত্রী সোনামণির অনস্ক্রিন কেমেস্ট্রি দর্শকদের মনে গেঁথে রয়েছে। ‘মোহর’ ও ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকে এই জুটিকে দর্শক মন ভরে ভালবাসা দিয়েছে। আজও স্যোশাল মিডিয়ায় দু’জনের একসঙ্গে ছবি দেখলে তাঁরা নানা প্রশ্নে ভরিয়ে দেয়। এই নিয়েই জানতে চাওয়া হয়েছিল প্রতীকের কাছে। প্রতীক জানালেন, “এত বছর ধরে পরপর দুটি ধারাবাহিকে আমাদের জুটিকে দর্শক অনেক ভালবাসা জানিয়েছে। সেই কারণেই বারবার পর্দায় এই জুটিকে দেখতে চায়। এখন না হলেও ভবিষ্যতে এই জুটিকে অবশ্যই দেখা যেতেই পারে।”

আর অফ স্ক্রিন জুটি নিয়ে বলতে গিয়ে একটু যেন আবেগ দেখা দিল প্রতীকের চোখে। তিনি বললেন, “এত বছর একসঙ্গে কাজ করেছি। বহুক্ষণ একসঙ্গে সময় কেটেছে, একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েইছে। আমরা খুব ভাল বন্ধু। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের ছবি দেখে দর্শকদের নানারকম ইচ্ছে স্যোশাল মিডিয়ায় দেখতে পাওয়া স্বাভাবিক।”

Follow Us