AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Controversy: কুম্ভস্নান সেরেই ১৮ কোটি টাকার দায় ঝারলেন প্রীতি জিন্টা

Preity Zinta: সম্প্রতি 'কংগ্রেস কেরালা' নামে এক এক্স হ্যান্ডেল থেকে এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখান থেকেই প্রীতি জিন্টাকে নিয়ে ওঠে নিন্দের ঝড়। শোনা যাচ্ছে এই বিপুল পরিমাণ অর্থ মুকুব করে দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই ব্যাঙ্কে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

Controversy: কুম্ভস্নান সেরেই ১৮ কোটি টাকার দায় ঝারলেন প্রীতি জিন্টা
| Updated on: Feb 25, 2025 | 2:34 PM
Share

সোশ্যাল মিডিয়ায় এখন চর্চায় প্রীতি জিন্টা। শোনা যাচ্ছে অভিনেত্রী নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন। এখানেই শেষ নয়, পাশাপাশি ছড়িযে পড়েছে আরও এক তথ্য। যেখানে দাবি করা হচ্ছে প্রীতি জিন্টার ১৮ কোটির এক লোনও নাকি মুকুব করে দিয়েছেনিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক। কারণ একটাই, প্রীতি জিন্টার সঙ্গে বিজেপি যোগ। নাহ, এমনটা সত্যি নয় বলেই এবার মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি ‘কংগ্রেস কেরালা’ নামে এক এক্স হ্যান্ডেল থেকে এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখান থেকেই প্রীতি জিন্টাকে নিয়ে ওঠে নিন্দের ঝড়। শোনা যাচ্ছে এই বিপুল পরিমাণ অর্থ মুকুব করে দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই ব্যাঙ্কে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

বিষয়টা নজরে আসতেই প্রীতি জিন্টা তা নিয়ে মুখ খোলেন। সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘না, আমার সমাজমাধ্যমের অ্যাকাউন্টগুলি আমি নিজেই পরিচালনা করি, ভুয়ো খবর প্রচার করতে আপনাদের লজ্জা করে না! কেউ আমার জন্য কোনও ঋণ অনুমোদন করেনি। আমি হতবাক যে একটি রাজনৈতিক দল বা তাদের প্রতিনিধি আমার নাম এবং ছবি ব্যবহার করে ভুয়ো খবর প্রচার করছে এবং জঘন্য রটনা।’ এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, ‘বলে রাখি ১০ বছর কিংবা তারও আগে একটি ঋণ নেওয়া হয়েছিল এবং সেটি সম্পূর্ণরূপে ফেরত দেওয়া হয়েছে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এবং ভবিষ্যতে কোনও ভুল বোঝাবুঝি হবে না।’

সম্প্রতি তিনি কুম্ভ স্নান করে এসেছেন। তারপরই এই বিতর্কে না জড়ায় তাঁর। যদিও তা সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, অতীতে একটি ঋণ থাকলেও তিনি তা যথা সময়ে শোধ করে দিয়েছেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?