AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জন্মদিনে গৃহবন্দি প্রিয়াঙ্কা ভট্টাচার্য কীভাবে সেলিব্রেট করছেন?

করোনা পরিস্থিতিতে সকলের মতোই আতঙ্কিত প্রিয়াঙ্কাও। সে কারণেই ‘মারাদোনার জুতো’-র পর এখনই নতুন কোনও কাজ শুরু করতে চাইছেন না। বরং পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি।

জন্মদিনে গৃহবন্দি প্রিয়াঙ্কা ভট্টাচার্য কীভাবে সেলিব্রেট করছেন?
প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Updated on: May 10, 2021 | 7:21 PM
Share

বয়স তাঁর কাছে নিতান্তই এক সংখ্যা মাত্র। সেই সংখ্যা আজ আরও একটা বাড়ল। তিনি অর্থাৎ অভিনেত্রী (Actress) প্রিয়াঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharjee)। গতকাল মধ্যরাত থেকেই বিশেষ দিনের সেলিব্রেশন চলছে। তবে সবটাই বাড়ির চার দেওয়ালের মধ্যে। ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘হইচই’-এর ওয়েব সিরিজ ‘মারাদোনার জুতো’তে শেষ অভিনয় করেছেন তিনি।

কীভাবে চলছে সেলিব্রেশন? প্রিয়াঙ্কা বললেন, “গতকাল রাতে মায়ের তৈরি করা কেক কেটেছি। আজ আমি যা ভালবাসি মাটন কষা, চিংড়ির মালাইকারি মা রান্না করেছি। আর বন্ধুরা উইশ করছে ভার্চুয়ালি। সারা দিন বাড়ির সকলের সঙ্গেই কাটাব।”

করোনা পরিস্থিতিতে সকলের মতোই আতঙ্কিত প্রিয়াঙ্কাও। সে কারণেই ‘মারাদোনার জুতো’-র পর এখনই নতুন কোনও কাজ শুরু করতে চাইছেন না। বরং পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি। তাঁর কথায়, “বাবা অ্যাজমার পেশেন্ট। বাবা-মায়ের জন্যই এখন বাড়ি থেকে বেরিয়ে শুটিং করতে চাইছি না। একটা ওয়েব সিরিজের কথা হয়ে রয়েছে ৯০ শতাংশ ডান। কিন্তু মাস খানেক পরে শুটিং করব।” ‘

আমাদের বাড়ি’ ধারাবাহিকেই প্রথম অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। এরপর একে একে ‘বেহুলা’, ‘বিসর্জন’, ‘মা’, ‘সতী’, ‘তুমি আসবে বলে’, ‘অগ্নিজল’, ‘সীমারেখা’র মতো ধারাবাহিকে অভিনয়। ধারাবাহিক ছাড়াও ‘হোলি ফাক’ বা ‘ব্যোমকেশ’-এর মতো ওয়েব সিরিজেও কাজ করেছেন। টলিউডের পাশাপাশি লক্ষ্য মুম্বই। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

আরও পড়ুন, নতুন বউয়ের সঙ্গে প্রকাশ্যে আলাপ করিয়ে দিলেন বিজয় ভার্মা!

মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের