AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DG: ডিজি নিয়োগে তোড়জোড়, রাজ্যের কাছে নামের তালিকা চেয়ে পাঠাল কেন্দ্র

DG: তালিকায় রয়েছেন রাজ্য পুলিশের বর্তমান ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডের নাম। রয়েছে ডিজি হোমগার্ড এন আর বাবু, ডি জি কারেকশনাল সার্ভিস সিদ্ধিনাথ গুপ্তা, ডিরেক্টর সিভিল ডিফেন্স সঞ্জয় সিং-সহ ৮ আইপিএস-এর নাম। চলতি বছরের ৩১ শে জানুয়ারি তৎকালীন ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমার অবসর নেওয়ার পরে রাজ্য সরকার ১৯৯৩ ব্যাচের আইপিএস পীযূষ পাণ্ডেকে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদে নিয়োগ করে।

DG: ডিজি নিয়োগে তোড়জোড়, রাজ্যের কাছে নামের তালিকা চেয়ে পাঠাল কেন্দ্র
ডিজি নিয়োগে জটিলতা কাটতে চলেছেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 26, 2026 | 12:07 PM
Share

কলকাতা: রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের র জন্য নামের তালিকা চেয়ে পাঠাল কেন্দ্র। ইউপিএসসি রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে ডিজিপি র শূন্য পদে নিয়োগের জন্য ২০২৬-এর ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ডিজি পদে উন্নীত সব আইপিএসের নাম পাঠাতে। নবান্ন সূত্রের খবর, ইউপিএসসির চিঠি পেয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য। আগামী শুক্রবারের মধ্যে এই তালিকা ইউপিএসসির কাছে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই তালিকায় এক নম্বরে রয়েছে, অনুজ শর্মার নাম। তিনি এখন ডিজি ফায়ার পদে রয়েছেন।

তালিকায় রয়েছেন রাজ্য পুলিশের বর্তমান ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডের নাম। রয়েছে ডিজি হোমগার্ড এন আর বাবু, ডি জি কারেকশনাল সার্ভিস সিদ্ধিনাথ গুপ্তা, ডিরেক্টর সিভিল ডিফেন্স সঞ্জয় সিং-সহ ৮ আইপিএস-এর নাম। চলতি বছরের ৩১ শে জানুয়ারি তৎকালীন ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমার অবসর নেওয়ার পরে রাজ্য সরকার ১৯৯৩ ব্যাচের আইপিএস পীযূষ পাণ্ডেকে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদে নিয়োগ করে।

সেই সময় রাজ্যের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে নামের তালিকা ইউপিএসসি-র কাছে না পাঠানোর অভিযোগ উঠেছিল।  ফলে স্থায়ী নিয়োগে ছাড়পত্র দিতে অস্বীকার করে কেন্দ্র। প্রশাসনিক কাজকর্ম সচল রাখতেই তখন ১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার পীযূষ পাণ্ডেকে ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে নিয়োগ করে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে ডিজি নিয়োগ নিয়ে জটিলতা ছিল। এবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই জট কাটতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।