AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Live: আদালতে মান্যতা, বেলডাঙা মামলায় পুলিশ এসকর্ট দিয়ে অভিযুক্তদের আনা হল NIA আদালতে

| Edited By: | Updated on: Feb 26, 2026 | 12:11 PM
Share

West Bengal News Today Highlights: সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের চিহ্নিত করার পরও কেন গ্রেফতার নয়, তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের র জন্য নামের তালিকা চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। SIR আবহে আসানসোলের ভ্যাট থেকে উদ্ধার ভোটার কার্ড। আজ ফের কলকাতা হাইকোর্টে SIR নিয়ে বৈঠক। প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্যসচিব।

West Bengal News Today Live: আদালতে মান্যতা, বেলডাঙা মামলায় পুলিশ এসকর্ট দিয়ে অভিযুক্তদের আনা হল NIA আদালতে
বেলডাঙা মামলা (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 26 Feb 2026 12:10 PM (IST)

    Bengal BJP: জাতীয় গ্রন্থাগারে শমীক-সুকান্তর গোপন বৈঠক

    • জাতীয় গ্রন্থাগারে চলছে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সুকান্ত মজুমদারের গোপন বৈঠক। বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও।
    • গোপনীয়তা বজায় রাখতে মুখ খুলতে নারাজ বিজেপি নেতারা।
    • নির্বাচনকে মাথায় রেখেই জাতীয় গ্রন্থাগারে এই বিশেষ বৈঠক। বিধানসভা নির্বাচনে কীভাবে ঝাঁপাবে বিজেপি, তাই নিয়েই বৈঠক: সূত্র
    • বিজেপি সূত্রে খবর, প্রার্থী থেকে প্রচার কৌশল দফায় দফায় চলবে আলোচনা।
    • বৈঠকে রয়েছেন- ১. শমীক ভট্টাচার্য ২. ⁠সুকান্ত মজুমদার ৩. ⁠অমিতাভ চক্রবর্তী ৪. ⁠ভূপেন্দ্র যাদব ৫. ⁠সুনীল বনশল ৬. ⁠বিপ্লব দেব ৭. ⁠অমিত মালব‍্য ৮. ⁠মঙ্গল পাণ্ডে ৯. ⁠সতীশ ধন্দ ১০. ⁠শশী অগ্নিহোত্রী
  • 26 Feb 2026 10:43 AM (IST)

    Nabanna: DGP নিয়োগের নামের তালিকা চাইল কেন্দ্র

    • রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের জন্য নামের তালিকা চেয়ে পাঠাল কেন্দ্র।
    • ইউপিএসসি রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে ডিজিপি র শূন্য পদে নিয়োগের জন্য ২০২৬ এর ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ডি জি পদে উন্নীত সব আইপিএসের নাম পাঠাতে।
    • নবান্ন সূত্রের খবর, ইউপিএসসির চিঠি পেয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য।
    • আগামী শুক্রবারের মধ্যে এই তালিকা ইউপিএসসির কাছে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা ।
  • 26 Feb 2026 10:42 AM (IST)

    NIA: অবশেষে মিলল পুলিশি এসকর্ট

    • অবশেষে আদালতের নির্দেশকে মান্যতা। বেলডাঙা মামলায় ধৃতদের কলকাতায় NIA আদালতে নিয়ে আসতে পুলিশ এসকর্ট দিল মুর্শিদাবাদ জেলা পুলিশ।
    • ভোরেই বহরমপুর জেল থেকে কলকাতায় উদ্দেশে রওনা। আদালতের নির্দেশে আজই অভিযুক্তদের স্বশরীরে পেশ করা হবে।
    • আজ সাত অভিযুক্তকে NIA আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারক সুকুমার রায়।
    • পর্যাপ্ত পুলিশ নেই বলে আগে তিনবার আদালতের নির্দেশ না মানার অভিযোগ উঠেছিল জেলা পুলিশের বিরুদ্ধে।

কলকাতা: ভোটের আগেই গুলি বোমাতে তপ্ত শহর কলকাতা। হাওড়ার গুলিকাণ্ডে এখনও অধরা মূল দুই অভিযুক্ত। সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের চিহ্নিত করার পরও কেন গ্রেফতার নয়, তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের র জন্য নামের তালিকা চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। SIR আবহে আসানসোলের ভ্যাট থেকে উদ্ধার ভোটার কার্ড। আজ ফের কলকাতা হাইকোর্টে SIR নিয়ে বৈঠক। প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্যসচিব। বৈঠকে থাকবেন স্বরাষ্ট্রসচিব, ডিজিপি, পুলিশ কমিশনার ও CEO। এক নজরে দেখে নিন রাজ্যের খবর…

Published On - Feb 26,2026 10:40 AM