AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPM-ISF: বামেদের সঙ্গে আবারও বৈঠক নওশাদের, এবার কী কথা হল?

এ দিন, বৈঠক শেষে নওশাদ বলেন, "আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। দরকারে অনেক সিটই বলিদান করব। কোন-কোন জায়গা ছাড়তে রাজি আছি সেইটাও বলেছি। তবে কোর সিট কোনও মতেই ছাড়ব না। ওরা দু'একদিন সময় চেয়েছে। বৃহত্তর স্বার্থের কথা আমরাও অপেক্ষা করতে রাজি আছি। চাইছি দ্রুত সব নিষ্পত্তি হোক। কিন্তু আলোচনা তো থাকবেই। আমাদের কোর সিটগুলো এখনও ফাইনাল হয়নি। বাকি সিট ফাইনাল হয়েছে।"

CPM-ISF: বামেদের সঙ্গে আবারও বৈঠক নওশাদের, এবার কী কথা হল?
বাঁদিকে বিমান বসু, ডান দিকে নওশাদ সিদ্দিকীImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Feb 25, 2026 | 11:16 PM
Share

কলকাতা: বামফ্রন্টের সঙ্গে বেশ কয়েকদফা বৈঠক হয়েছে আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকীর। ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে বামেদের সঙ্গে জোটে মরিয়া আইএসএফ। মঙ্গলবারই প্রাথমিকভাবে জানা গিয়েছিল হয়ত জোট হচ্ছে। বুধবার আরও একবার বৈঠকে বসলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ-এর বেশ কিছু নেতা।

এ দিন, বৈঠক শেষে নওশাদ বলেন, “আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। দরকারে অনেক সিটই বলিদান করব। কোন-কোন জায়গা ছাড়তে রাজি আছি সেইটাও বলেছি। তবে কোর সিট কোনও মতেই ছাড়ব না। ওরা দু’একদিন সময় চেয়েছে। বৃহত্তর স্বার্থের কথা আমরাও অপেক্ষা করতে রাজি আছি। চাইছি দ্রুত সব নিষ্পত্তি হোক। কিন্তু আলোচনা তো থাকবেই। আমাদের কোর সিটগুলো এখনও ফাইনাল হয়নি। বাকি সিট ফাইনাল হয়েছে।”

তবে সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার আসনগুলো ISF-এর জন্য রাখা হচ্ছে। যেহেতু ওই জেলার অনেকটা অংশই সংখ্যালঘু অধ্যুষিত। তার মধ্যে ভাঙড় নিজে দখল করে রেখেছেন নওশাদ। ফলত, সেই সব জায়গায় আইএসএফকে সিট ছাড়া হচ্ছে বলেই প্রাথমিক ভাবে অনুমান।

গতকাল নওশাদ বৈঠক শেষে জানিয়েছিলেন, কিছু কিছু আসন নিয়ে নিজেদের শর্তে অনড় রয়েছে আইএসএফ ও সিপিএম। ওই আসনগুলির ক্ষেত্রে কেউ সমঝোতা করতে নারাজ। সে ব্যাপারেও আপাতত ঐক্যমত হওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন নওশাদ সিদ্দিকী।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১