AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দশমীতে সিঁদুর খেললেন রচনা, সকলের উদ্দেশে বললেন…

Rachana Banerjee: মা দুর্গার আগমনে একদিকে যেমন আনন্দ আছে। তেমনই আবার কিছুটা মন খারাপও আছে। আরজি কর ঘটনার পর কিছুটা হলেও শহরে পুজোর রঙ ফিকে। এখন ধর্মতলার ধর্নামঞ্চে অনশনে বসে চিকিত্‍সকেরা। তাঁরা তাঁদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।

দশমীতে সিঁদুর খেললেন রচনা, সকলের উদ্দেশে বললেন...
| Edited By: | Updated on: Oct 13, 2024 | 3:43 PM
Share

অভিনেত্রী রচনা বন্দোপাধ্য়ায় এখন তিনি অবশ্য তৃণমূল সাংসদও বটে। তবে পুজোর সময় কোনও কাজের কথা নয়। বাইপাস সংলগ্ন বিলাসবহুল আবাসনে তিনি থাকেন। সেখানে ধুমধাম করে পুজো হয়। পুজোর চার দিন নিজের আবাসনেই কাটান তাঁরা। শহরে দুর্গাপুজোর উদ্বোধন ছাড়া তাই নিজের আবাসনেই কাটান তিনি। চারিদিকে ঢাকের আওয়াজ, মা দুর্গার আগমনে একদিকে যেমন আনন্দ আছে। তেমনই আবার কিছুটা মন খারাপও আছে। আরজি কর ঘটনার পর কিছুটা হলেও শহরে পুজোর রঙ ফিকে। এখন ধর্মতলার ধর্নামঞ্চে অনশনে বসে চিকিত্‍সকেরা। তাঁরা তাঁদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।

প্রতিবাদ সঙ্গে নিয়েই দেখতে দেখতে উৎসবের মরসুম শেষ। শনিবার থেকেই পড়ে গিয়েছে দশমী। ইতিমধ্যেই প্রতিমা বিসর্জন শুরু হয়েগিয়েছে। তারই মাঝে রবিবার সকলে আরবানাতে সিঁদুর খেলতে দেখা গেল রচনা বন্দ্যোপাধ্যায়কে। লাল শাড়ি পড়ে, গালে সিঁদুর মেখে দেখা গেল সাংসদকে। সকলকে জানালেন শুভ বিজয়ার শুভেচ্ছা। বললেন, আসছে বছর আবার। পুজোর মাঝেই অনশনকারীদের উদ্দেশে দিয়েছিলেন বার্তা।

মহাষ্টমীর অঞ্জলি দিয়ে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা অনশনকারীদের উদ্দেশে বলেছিলেন, “পুজোর চারটে দিন কে কীভাবে কাটাবেন সেটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত ব্যাপার। যাঁরা অনশন করছেন তাঁদেরকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাব। তাঁদের জন্য খুবই খারাপ লাগছে। কারণ,পুজোর চারটে দিনের জন্যই তো সারা বছর সবাই অপেক্ষা করে থাকেন। ওনারা পুজোয় কোনও আনন্দ করতে পারছেন না। এত দিন ধরে অনশন করছেন খুবই খারাপ লাগছে। চাইব তাড়াতাড়ি যেন তাঁদের সমস্যার সমাধান হয়। পরিবারের কথা তাঁদের ভাবতে হবে। চাইব তাঁরা যেন পুজোর আমেজে ফেরেন। মা-বাবার কথা, পরিবারের কথা ভেবে তাঁদের পুজোর আমেজে ফেরা উচিত। তাঁদের পরিবারের সদস্যরা আনন্দ করতে পারছেন না তাঁদের জন্য।”

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা