Radhika Apte: দারোয়ানের মোবাইলে রাধিকার ব্যক্তিগত ভিডিয়ো! আতঙ্কে কী কাণ্ড ঘটান অভিনেত্রী?

Radhika Apte Clip Leak: অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর বেশ কিছু দিন বাড়ি থেকে বেরোতে পারেননি রাধিকা আপ্তে। ভয় আর আতঙ্কে কীভাবে দিন কেটেছিল, জানালেন অভিনেত্রী নিজেই। কী কী ঘটে অভিনেত্রীর সঙ্গে?

Radhika Apte: দারোয়ানের মোবাইলে রাধিকার ব্যক্তিগত ভিডিয়ো! আতঙ্কে কী কাণ্ড ঘটান অভিনেত্রী?
কী বলেছেন অভিনেত্রী?

Sep 24, 2026 | 10:16 AM

রাধিকা আপ্তে (Radhika Apte) মানেই পর্দায় সাহসী আর সাবলীল অভিনয়। কিন্তু এই সাহসিকতারও যে একটা চরম মূল্য চোকাতে হতে পারে, তা হয়তো তিনি নিজেও ভাবেননি। নিজের একটি অন্তরঙ্গ ভিডিয়ো ফাঁস হওয়ার পর রীতিমতো রাতের ঘুম উড়ে গিয়েছিল অভিনেত্রীর। লজ্জায় আর আতঙ্কে টানা চার দিন বাড়ি থেকে এক পা-ও বেরোতে পারেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা নিজেই খোলসা করলেন রাধিকা।

কী ঘটেছিল সেই দিন?

‘লাস্ট স্টোরিজ ৩’-এর প্রচারে এসে পুরনো সেই দুঃসহ স্মৃতির পাতা উল্টোলেন রাধিকা। সাক্ষাৎকারে মূল ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, “আমরা তো অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অনেক কথাই বলি। কিন্তু যখন দেখলাম আমার একটা কাজ ফাঁস হয়ে গিয়েছে, আমি টানা চার দিন বাড়ির বাইরে পা রাখতে পারিনি।”

ভিডিয়োটা এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে, তাঁর আবাসনের দারোয়ান থেকে শুরু করে স্টাইলিস্টের গাড়িচালক, সকলেই সেটা দেখে ফেলেছিল। এই দমবন্ধ করা পরিস্থিতির কথা বলতে গিয়ে রাধিকা জানান, “আমার স্টাইলিস্ট আমায় বলেছিল, ওর ড্রাইভার বারবার ভিডিয়োটা দেখছিল আর জিজ্ঞেস করছিল, ‘তুমি কি ওর বাড়িতে যাচ্ছ?’ আমার দারোয়ানও ভিডিয়োটা দেখে ফেলেছিল। এই ধরনের ঘটনা ঘটতে শুরু করে, যা সামলানো আমার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল।”

পরিস্থিতি কীভাবে সামলান অভিনেত্রী?

সেই সময় রাধিকা একটি অ্যাপার্টমেন্টে একাই থাকতেন। মনে সবসময় ভয় কাজ করত, এই বুঝি কেউ ওই ভিডিয়ো দেখে তাঁর বাড়ির দরজায় কড়া নাড়ল! পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে বুঝে নিজের নিরাপত্তার খাতিরে সোজা কথা বলেন তাঁর ড্রাইভার এবং স্পট দাদার সঙ্গে।

রাধিকা তাঁদের ডেকে পরিষ্কার জানিয়ে দেন, “আমার একটা ভিডিয়ো ফাঁস হয়েছে। তোমরা কি সেটা দেখেছ? না দেখলে আমি পাঠাচ্ছি, দেখে নাও। যদি তোমাদের কোনও সমস্যা না থাকে, তবেই আমার সঙ্গে কাজ করবে আর আমায় রক্ষা করবে। নইলে এই নাও বেতন, তোমরা যেতে পারো।” জবাবে দু’জনেই তাঁকে আশ্বস্ত করে বলেছিলেন, তাঁরা সবরকমভাবে তাঁর খেয়াল রাখবেন।

শুধু ভিডিয়ো ফাঁস নয়, পারিপার্শ্বিক ভয় কীভাবে তাঁর কেরিয়ারে প্রভাব ফেলেছিল, সেটাও অকপটে জানান রাধিকা। একবার একটি কাজ তাঁর খুব পছন্দ হলেও, শুধুমাত্র তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কথা ভেবে প্রজেক্টটি থেকে পিছিয়ে আসেন তিনি। কারণ, তিনি নিজের পরিবারকে কোনও বিপদে ফেলতে চাননি। রাধিকা স্বীকার করেন, ভয়ের বশে নেওয়া ওই সিদ্ধান্তের জন্য আজও তাঁর মনে আক্ষেপ রয়ে গিয়েছে।

তবে অতীতের সেই কালো দিনগুলো এখন অনেকটাই ফিকে। ২০২৪ সালের ডিসেম্বরে স্বামী বেনেডিক্ট টেলরের সঙ্গে প্রথমবার কন্যাসন্তানের মা হয়েছেন রাধিকা। আপাতত কাজ আর পরিবার নিয়ে চুটিয়ে নতুন জীবন উপভোগ করছেন তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us