ফের ইডির তলব রাজ কুন্দ্রাকে,বিপাকে শিল্পা শেট্টির স্বামী

Shilpa-Raj: দু'দিন আগের ঘটনা। শিল্পা শেট্টির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রার বাড়িতে ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) হানার খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। এবার ইডির তরফে চিঠি এল রাজের বাড়িতে। সোমবার সকাল ১১টার সময় ইডি অফিসে হাজিরা দিতে নায়িকার স্বামীকে।

ফের ইডির তলব রাজ কুন্দ্রাকে,বিপাকে শিল্পা শেট্টির স্বামী

| Edited By: উত্‍সা হাজরা

Dec 01, 2024 | 1:05 PM

দু’দিন আগের ঘটনা। শিল্পা শেট্টির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রার বাড়িতে ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) হানার খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। এবার ইডির তরফে চিঠি এল রাজের বাড়িতে। সোমবার সকাল ১১টার সময় ইডি অফিসে হাজিরা দিতে নায়িকার স্বামীকে। পর্নগ্রাফি মামলায়ই আবার রাজকে তলব করেছে ইডি। মোবাইল অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট প্রোডাকশন ও ডিস্ট্রিবিউশন সংক্রান্ত মামলাতে তদন্ত করতেই রাজ-শিল্পার বাড়িতে হাজির হয়েছিল ইডি।

আগেই পর্ন কাণ্ডে নাম জড়িয়েছিল শিল্পা শেট্টির স্বামীর। ২০২১ সালে মুম্বই পুলিশ রাজ কুন্দ্রাকে গ্রেফতারও করে। অভিযোগ, হটশটস নামক একটি অ্যাপে অশ্লীল ভিডিয়ো তৈরি ও বিক্রি করা হত। এই অ্যাপেরই মাথা ছিলেন রাজ কুন্দ্রা। বিষয়টি সামনে আসার পরই গুগল প্লে ও অ্যাপেল স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলা হয়।

এই অ্যাপের সূত্র ধরেই ক্রিপ্টো-পনজি স্কিম চলছিল। সেই মামলারই তদন্ত করছে ইডি। শুক্রবার সকালেই ইডি আধিকারিকরা রাজ কুন্দ্রা-শিল্পা শেট্টির বাড়ি ও অফিসে হানা দেয়। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চলছে। অ্যাপের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির বাড়িতেও ইডি হানা দিয়েছে বলেই জানা গিয়েছে। চলতি বছরেই রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।

Follow Us