Rajveer Dey On Marriage with Nandini Dutta: নন্দিনীকে বিয়ে করবেন? উত্তরে টিভি নাইন বাংলাকে রাজবীর বললেন, ‘আমি এমন কিছু…’

Bigg Boss Bangla : সেই প্রেম শেষ পর্যন্ত ছাঁদনাতলা অবধি গড়াবে কি না, তা নিয়ে এখন সরগরম দর্শকমহল ও সোশাল মিডিয়া। বলা ভালো বেঙ্গল ওয়ান্টস টু নো... যে রাজবীর কি সত্যিই নন্দিনীকে বিয়ে করবেন? নাকি সেই প্রেম ছিল শুধুমাত্র দুজনের গেম প্ল্যান?

Rajveer Dey On Marriage with Nandini Dutta: নন্দিনীকে বিয়ে করবেন? উত্তরে টিভি নাইন বাংলাকে রাজবীর বললেন, আমি এমন কিছু...

|

Nov 23, 2026 | 10:08 PM

বিগ বস বাংলার ঘরে নন্দিনী ও রাজবীর দে-র প্রেম, রাজবীরকে ঘিরে দর্শকদের উন্মাদনা এবং একের পর এক বিতর্ক— সব মিলিয়ে এই জুটি শুরু থেকেই লাইমলাইটে। ঘরের ভেতরে তাঁদের রোম্যান্টিক মুহূর্ত থেকে শুরু করে তীব্র অভিমান আর হাতাহাতির ঘটনা— প্রতি পদে নতুন মোড় নিয়েছে এই সম্পর্ক। আর সেই প্রেম শেষ পর্যন্ত ছাঁদনাতলা অবধি গড়াবে কি না, তা নিয়ে এখন সরগরম দর্শকমহল ও সোশাল মিডিয়া। বলা ভালো বেঙ্গল ওয়ান্টস টু নো… যে রাজবীর কি সত্যিই নন্দিনীকে বিয়ে করবেন? নাকি সেই প্রেম ছিল শুধুমাত্র দুজনের গেম প্ল্যান?

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ নন্দিনী, অন্যদিকে আগেও রিয়েলিটি শোয়ের অভিজ্ঞতা রয়েছে রাজবীর দে-র। বিগ বস বাংলার ঘরে যখন দু’জনের প্রথম মুখোমুখি দেখা হয়, তখন তাঁদের ভবিষ্যৎ সমীকরণ কী দাঁড়াবে, তা কারও জানা ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দু’জনের মধ্যে এক অদ্ভুত বোঝাপড়া ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে, যা ক্রমে প্রেমের রূপ নেয়। ঘরের ভেতরেই প্রকাশ্যে একে অপরকে চুমু খেয়ে চর্চায় উঠে এসেছিলেন নন্দিনী ও রাজবীর। অন্যদিকে, ঘরের ভেতরে রাজবীরের জনপ্রিয়তা যেমন চোখে পড়ার মতো, তেমনই নানা বিতর্কেও বারবার জড়িয়েছেন তিনি।

তবে সেই প্রেমের গল্পে ছন্দপতন ঘটে এক নাটকীয় মোড়ে। রাজবীরের ওপর অভিমান থেকেই তাঁর গায়ে হাত তোলেন নন্দিনী— আর সেই ঘটনার জেরেই বিগ বস বাংলার ঘর ছাড়তে হয় তাঁকে। নন্দিনী বেরিয়ে যাওয়ার পর থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই প্রেম কি বাইরেও টিকবে? নাকি ঘরের নাটকের সঙ্গেই থমকে যাবে সম্পর্ক?

সম্প্রতি বিগ বস বাংলায় পৌঁছেছিল টিভি নাইন বাংলা। সেখানে সাংবাদিক বৈঠকে টিভি নাইন বাংলার তরফ থেকে রাজবীরকে প্রশ্ন করা হল, তিনি কি নন্দিনীকে বিয়ের প্রস্তাব দিতে চান এবং বিয়ে করলে তা কবে সারবেন? জবাবে রাজবীর স্পষ্ট জানান,

“আমার মনে হয় বিগ বস বাংলার ঘর থেকে বেরিয়েই নন্দিনীর সঙ্গে বাগদান পর্ব সেরে নেব। কিন্তু আমার জীবনে মায়ের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে আমি বড় হয়েছি, মা আমাকে অনেক কষ্ট করে যেভাবে মানুষ করেছেন, সেখানে আমি এমন কিছু করতে চাই না যাতে মায়ের কোনও খারাপলাগা থাকে। সেই কারণে আমি মাকে রাজি করানোর চেষ্টা করব এই বিয়ের ব্যাপারে।”

কিন্তু মা যদি শেষ পর্যন্ত এই সম্পর্কে সম্মতি না দেন, তখন কী করবেন? সেই সম্ভাবনার কথা উঠতেই রাজবীর সোজাসাপটা জবাব, “আমি এমন কিছু করতে চাই না যাতে মায়ের খারাপ লাগবে। আমি অবশ্যই মাকে রাজি করানোর চেষ্টা করব। কিন্তু যদি মা রাজি না হন তাহলে এই বিয়ের ব্যাপারে এগোনো সম্ভব না। সদর দরজা দিয়ে যেদিন বিগ বসে মা এসেছিল। তখন মা বলেছিল প্রেজেন্টে ফোকাস কর। আই রিয়্য়ালি লাভ হার। আমি সবার উপরে মা কে রাখি। আমি মাকে অনেক কষ্ট দিয়েছি। আর মাকে কষ্ট দিতে চাই না।  তাই মা না চাইলে আমার দিক থেকেও একেবারে না।”

সব মিলিয়ে, বিগ বস বাংলার ঘরে প্রেম, চুমু, অভিমান, ঘর ছাড়ার ঘটনা এবং নানা বিতর্কের পর বাইরে নন্দিনী-রাজবীরের সম্পর্কের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে রাজবীরের মায়ের সম্মতির ওপর তা কিন্তু স্পষ্ট। তবে ভবিষ্যতে কী ঘটবে, তার দিকে অবশ্যই নজর থাকবে রাজবীর ও নন্দিনীর অনুরাগীদের।

Loading...
Unable to load recommendations.
Follow Us