Ranbir Kapoor and Ranveer Singh in one movie: বক্স অফিসে ঝড় তুলতে কি এক ফ্রেমে আসছেন দুই রণবীর? জানিয়ে দিলেন মুকেশ ছাবরা

Ranbir Kapoor and Ranveer Singh collaboration: অন্যদিকে, ‘রামায়ণ’ নিয়েও নেটপাড়ায় চর্চার শেষ নেই। টিজার আসার পর থেকেই ভিএফএক্স এবং কাস্টিং নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। রণবীর কাপুর বা সাই পল্লবীকে দর্শক কতটা মেনে নেবেন, তা নিয়ে প্রশ্ন উঠলেও মুকেশ কিন্তু আত্মবিশ্বাসী। তাঁর মতে, ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর পর এই দুটি ছবিতেই কাস্টিং করা ছিল তাঁর জীবনের অন্যতম কঠিন চ্যালেঞ্জ।

Ranbir Kapoor and Ranveer Singh in one movie: বক্স অফিসে ঝড় তুলতে কি এক ফ্রেমে আসছেন দুই রণবীর? জানিয়ে দিলেন মুকেশ ছাবরা
রণবীর-রণবীর দ্বৈরথ কি পর্দায় আসবে?

Apr 28, 2026 | 12:33 PM

বলিউডের পর্দায় যদি রণবীর কাপুর (Ranvir Kapoor) আর রণবীর সিং (Ranveer Singh) একে অপরের মুখোমুখি দাঁড়ান, তবে সেই বিস্ফোরণ ঠিক কতটা জোরালো হতে পারে? টিনসেল টাউনের অন্দরে কান পাতলে এখন একটাই আলোচনা-কবে এক ছবিতে দেখা যাবে বলিউডের এই দুই তারকাকে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই জল্পনার আগুনে ঘি ঢেলেছেন নামী কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা (Mukesh Chhabra)। তাঁর দাবি, এই দুই অভিনেতা একসঙ্গে কাজ করলে তা হবে দেশের ‘সবচেয়ে বড় ছবি’। কবে আসবে সেই ছবি?

মুকেশ ছাবরা বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন তাঁর সাম্প্রতিক প্রজেক্ট ‘ধুরন্ধর’ এবং বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ নিয়ে। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ মুক্তির আগে কম নেতিবাচকতার মুখে পড়েনি। ভুল রিভিউ থেকে শুরু করে স্ক্রিনিং বাতিলের খবর- সব মিলিয়ে এক অস্থির পরিবেশ তৈরি হয়েছিল। এমনকি ইয়ামি গৌতম ধর পর্যন্ত এই ‘পেইড নেগেটিভিটি’র বিরুদ্ধে সরব হয়ে বিষয়টিকে তোলাবাজির সঙ্গে তুলনা করেছিলেন। মুকেশের কথায়, “মানুষ ছবি না দেখেই বিচার করতে শুরু করেন। এই ট্রোল সংস্কৃতি এখন ক্রমশ বাড়ছে ঠিকই, কিন্তু ভালো ছবিকে কেউ আটকে রাখতে পারে না।”

অন্যদিকে, ‘রামায়ণ’ নিয়েও নেটপাড়ায় চর্চার শেষ নেই। টিজার আসার পর থেকেই ভিএফএক্স এবং কাস্টিং নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। রণবীর কাপুর বা সাই পল্লবীকে দর্শক কতটা মেনে নেবেন, তা নিয়ে প্রশ্ন উঠলেও মুকেশ কিন্তু আত্মবিশ্বাসী। তাঁর মতে, ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর পর এই দুটি ছবিতেই কাস্টিং করা ছিল তাঁর জীবনের অন্যতম কঠিন চ্যালেঞ্জ। ‘ধুরন্ধর’ যেমন মুক্তির পর সব নেতিবাচক সমালোচনাকে তুড়িতে উড়িয়ে দিয়েছে, ‘রামায়ণ’ নিয়েও তিনি তেমনই আশাবাদী।

রণবীর-রণবীর দ্বৈরথ কি পর্দায় আসবে?

তবে সব ছাপিয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দুই রণবীরের জুটি। মুকেশ ছাবরার মতে, রণবীর কাপুর এবং রণবীর সিং- দুজনেরই অভিনয়ের ধরন আলাদা, কিন্তু দুজনেই তুখোড় প্রতিভাশালী অভিনেতা। দর্শকদের মধ্যে তাঁদের নিয়ে রেষারেষি থাকলেও, মুকেশ চান তাঁরা একসঙ্গে একটি দুর্দান্ত কাজ করুন। যদি কখনও এই দুই মহাতারকা একই স্ক্রিন শেয়ার করেন, তবে তা ভারতীয় সিনেমার ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন তিনি। আপাতত ‘কিং’ বা ‘বব্বান’-এর মতো বড় প্রজেক্টগুলো নিয়ে ব্যস্ত থাকলেও মুকেশের মনে কিন্তু ঘুরপাক খাচ্ছে সেই মেগা-কোলাবরেশনের স্বপ্ন। এখন দেখার, বলিউডের কোন পরিচালক এই অসাধ্য সাধন করতে পারেন!

Follow Us