
রণবীর কাপুর (Ranbir Kapoor) এমনিতে বেশ শান্ত স্বভাবের মানুষ বলেই বলিউডে পরিচিত। পাপারাজ্জিদের সঙ্গেও তিনি হাসিমুখেই কথা বলেন। কিন্তু হঠাৎ কী এমন হল যে শনিবার রাতে মুম্বইয়ের রাস্তায় আচমকা মেজাজ হারালেন ‘অ্যানিম্যাল’ তারকা? স্ত্রী আলিয়া ভাটের (Alia Bhatt) কোমর জড়িয়ে ধরে ভিড়ের মাঝে এক চিত্রগ্রাহককে সোজাসুজি বলে বসলেন, “বহুত বল রাহা হ্যায় তু!” (তুই বড্ড বেশি কথা বলছিস)। সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে।
শনিবার রাতে মুম্বইয়ের এক নামী রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায় বলিউডের জনপ্রিয় তারকাদের। সেখানে রণবীর ও আলিয়ার সঙ্গে ছিলেন ভিকি কৌশল (Vicky Kaushal) এবং প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhansali)। আগামী বছর তাঁদের নতুন মেগা প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তি পেতে চলেছে। অনেকেই মনে করছেন, ডিনারের ফাঁকে নতুন ছবির গল্প ও ভবিষ্যৎ নিয়েই একান্তে আড্ডা দিচ্ছিলেন তাঁরা।
কেন মেজাজ হারালেন রণবীর?
ডিনার সেরে বাইরে আসতেই পাপারাজ্জিদের প্রবল ভিড় জমে যায়। ভিড় আর ধাক্কাধাক্কি সামলাতে হঠাতই রণবীরের হাত টেনে নিজের কোমরে জড়িয়ে ধরেন আলিয়া। স্ত্রী-কে ভিড়ের হাত থেকে আগলে রেখেই ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন রণবীর। এমন সময় বনশালী ফ্রেম থেকে বেরিয়ে যেতে লাগলে রণবীর তাঁকে ডেকে নেন এবং চারজনে মিলে হাসিমুখেই পোজ দেন।
কিন্তু গোলমাল বাধে ঠিক তার পরেই। তারকারা যখন পোজ দেওয়া শেষ করে নিজেদের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন, তখন এক ফটোগ্রাফার বারবার রণবীরকে আলিয়া ও ভিকির সঙ্গে আরও ছবি তোলার জন্য ডাকতে থাকেন। অনবরত এই চিৎকার শুনে আর মেজাজ ঠিক রাখতে পারেননি অভিনেতা। পিছন ফিরে ওই চিত্রগ্রাহকের দিকে সোজা আঙুল তুলে বিরক্তির সঙ্গে তিনি বলে ওঠেন, “বহুত বল রাহা হ্যায় তু হ্যাঁ!” মুহূর্তের মধ্যে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।
Alia Bhatt 𝗦𝘂𝗱𝗱𝗲𝗻𝗹𝘆 𝗣𝘂𝗹𝗹𝗲𝗱 Ranbir Kapoor’s hand 𝗮𝗿𝗼𝘂𝗻𝗱 𝗵𝗲𝗿 𝘄𝗮𝗶𝘀𝘁 — but why? 😱🔥
The crowd was huge, and Ranbir even got angry at the media, saying, “𝐁𝐚𝐡𝐮𝐭 𝐁𝐨𝐥 𝐑𝐚𝐡𝐚 𝐇𝐚𝐢 𝐓𝐮𝐮𝐮.” 😡
After hugging Vicky Kaushal, Alia wrapped Ranbir’s… pic.twitter.com/u5VTjziRE9
— T-Celebs (@t_celebs) September 27, 2026
‘লাভ অ্যান্ড ওয়ার’ চমক
ওইদিন রণবীরের পরনে ছিল অলিভ-সবুজ রঙের শর্ট কুর্তা, আলিয়া নজর কাড়েন একটি উজ্জ্বল নিয়ন-সবুজ পোশাকে। আর ভিকি ছিলেন সাধারণ সাদা শার্ট ও কালো প্যান্টে। প্রসঙ্গত, বনশালীর আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ একসঙ্গে পর্দা মাতাবেন এই তিন তারকা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এটি একটি পিরিয়ড রোমান্টিক ড্রামা। এই ছবিতে রণবীর ও ভিকিকে দেখা যাবে ভারতীয় বিমানবাহিনীর অফিসারের চরিত্রে। আর তাঁদের দুজনের গল্পের মাঝেই এক বিশেষ এবং গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন আলিয়া। সব মিলিয়ে এই তিনজনকে বড় পর্দায় একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।