AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তৃপ্তির সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়; ‘ভীতু’ রণবীরকে শিখেছিলেন আলিয়াই

Ranbir-Alia-Tripti: তৃপ্তির সঙ্গে শয্য়াদৃশ্যে অভিনয় করেছিলেন রণবীর কাপুর। সেই দৃশ্যটি নিয়ে প্রচুর আলোচনা হয়েছেন। তৃপ্তি যেমন কুণ্ঠিত ছিলেন, একইভাবে সেই দৃশ্যে অভিনয় করতে ভয় পেয়েছিলেন রণবীর কাপুরও। তাঁর সেই ভয় কাটিয়েছিলেন তাঁর স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাটই।

তৃপ্তির সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়; 'ভীতু' রণবীরকে শিখেছিলেন আলিয়াই
আলিয়া-রণবীরের বিয়ের দিন তোলা ছবি।
| Updated on: Jan 17, 2024 | 9:09 PM
Share

‘অ্যানিম্যাল’ ছবিতে কেরিয়ারের সবচেয়ে ভয়ানক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রণবীর কাপুর। মারামারি, কাটাকাটি–কিছুই বাদ ছিল না সেই ছবিতে। এই মুহূর্তে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর। রামের চেয়ে ‘অ্যানিম্যাল’-এর রণবিজয়ের (রণবীরের চরিত্রের নাম) এক্কেবারে ভিন্ন এক চরিত্র। ‘অ্যানিম্যাল’ ছবিতে নগ্ন পর্যন্ত হতে হয় রণবীরকে। অভিনেত্রী তৃপ্তি দিমরির সঙ্গে ছিল তাঁর সেই অন্তরঙ্গ দৃশ্য। যা করতে গিয়ে রীতিমতো ভয়ে কুঁকড়ে গিয়েছিলেন রণবীর। এবং তাঁর ভয় কাটাতে সাহায্য করেছেন…

…রণবীরেরই স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাট। এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, আলিয়ার সঙ্গে ছবির সবক’টি দৃশ্য নিয়েই আলোচনা করেছিলেন রণবীর। কিছু দৃশ্যে অভিনয় করতে আলিয়াই তাঁকে সাহায্য করেছিলেন। বিশেষ করে তৃপ্তির সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য করার আগে আলিয়াই তাঁকে মনে সাহস জুগিয়েছিলেন এবং আত্মবিশ্বাস বাড়িয়েছিলেন। আলিয়া তাঁর স্বামীকে বলেছিলেন, “এটা একটা চরিত্র। এবং ছবির একটা অংশ।” স্ত্রী আলিয়ার কাছে এই সমর্থন পাওয়ার পরই রণবীর তৃপ্তির সঙ্গে ঘনিষ্ঠ হতে পেরেছিলেন।

‘অর্জুন রেড্ডি’ এবং ‘কবীর সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’। ছবিতে রণবীরের পাশাপাশি তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা, বাবার চরিত্রে অনিল কাপুর, নির্বাক খলনায়ক আব্রারের চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। ছবির সিকুয়্যেলও তৈরি হবে। সেই ছবির নাম ‘অ্যানিম্যাল পার্ক’। তাতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...