অক্ষয়ের সঙ্গে অভিনয় করতে নারাজ রানি! গোপনে কী ঘটল বলিউডে?

রানি মুখোপাধ্যায় এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোয় বিপাকে পড়েছেন নির্মাতারা। বর্তমানে তাঁরা কেন্দ্রীয় চরিত্রের জন্য অন্য এক প্রথম সারির অভিনেত্রীর সন্ধানে রয়েছেন। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির চিত্রনাট্য তৈরির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের মে বা জুন মাস নাগাদ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

অক্ষয়ের সঙ্গে অভিনয় করতে নারাজ রানি! গোপনে কী ঘটল বলিউডে?

|

Mar 06, 2026 | 4:34 PM

গুঞ্জন ছিল তুঙ্গে। জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী রানি মুখোপাধ্যায় এবং বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারকে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা। ওএমজি বা ‘ও মাই গড ৩’ (OMG 3)-এর হাত ধরে এই ঐতিহাসিক জুটির আত্মপ্রকাশ ঘটার কথা থাকলেও, শেষ পর্যন্ত সেই জল্পনায় ইতি পড়ল। জানা গিয়েছে, রানির সঙ্গে এই ছবি নিয়ে আলোচনা সফল হয়নি।

বলিউডের গুঞ্জন অনুযায়ী, ‘ওএমজি ৩’-এর মুখ্য চরিত্রের জন্য রানির কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। ছবিতে অক্ষয় কুমারের একটি বড়সড় ‘ক্যামিও’ বা বিশেষ চরিত্রে থাকার কথা ছিল। সূত্রের খবর, গল্পের প্রাথমিক রূপরেখা শুনে রানি বেশ উৎসাহিত হয়েছিলেন। কিন্তু সেই আলোচনা প্রাথমিক স্তরেই থমকে যায় এবং তা আর চুক্তির পর্যায়ে পৌঁছায়নি। অক্ষয় এবং রানি দীর্ঘদিনের পারিবারিক বন্ধু। ছবির ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, “অক্ষয় এবং রানি দুজনেই একসঙ্গে কাজ করার বিষয়ে অত্যন্ত আগ্রহী ছিলেন। কিন্তু সেই কথোপকথন একেবারেই শুরুর দিকের ছিল। শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি।”

রানি মুখোপাধ্যায় এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোয় বিপাকে পড়েছেন নির্মাতারা। বর্তমানে তাঁরা কেন্দ্রীয় চরিত্রের জন্য অন্য এক প্রথম সারির অভিনেত্রীর সন্ধানে রয়েছেন। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির চিত্রনাট্য তৈরির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের মে বা জুন মাস নাগাদ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এখন দেখার, রানির বদলে শেষ পর্যন্ত কার কাঁধে এসে পড়ে ‘ওএমজি ৩’-এর গুরুভার। অক্ষয় কুমারের উপস্থিতিতে এই সামাজিক বার্তামূলক ছবিটি আগের দুই কিস্তির মতো দর্শকদের মন জয় করতে পারে কি না, সেদিকেই তাকিয়ে সিনেমা মহল।