AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৩০ বছরের কেরিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কার রানির, জাতীয় সম্মান পেয়ে কী বললেন অভিনেত্রী?

অভিনয় জীবনের ৩০ টা বছর পার করে এই প্রথম জাতীয় সম্মান পেলেন রানি মুখোপাধ্যায়। খান ও মুখার্জি পরিবারে এখন শুধু 'খুশি'র হাওয়া।

৩০ বছরের কেরিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কার রানির, জাতীয় সম্মান পেয়ে কী বললেন অভিনেত্রী?
| Edited By: | Updated on: Aug 01, 2025 | 11:46 PM
Share

বলিউডে এখন ‘কুছ কুছ হোতা হ্যায়’ মোমেন্ট। একদিকে কেরিয়ারের ৩৩ বছর পর সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান। তো অন্যদিকে, অভিনয় জীবনের ৩০ টা বছর পার করে এই প্রথম জাতীয় সম্মান পেলেন রানি মুখোপাধ্যায়। খান ও মুখার্জি পরিবারে এখন শুধু ‘খুশি’র হাওয়া। কোনও ‘গম’ নেই। আর তাই সেই খুশিকে নিয়েই রানি মুখোপাধ্যায়, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি, অনুরাগী এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির টিমকে ধন্যবাদ জানালেন।

Tv9 বাংলা যোগাযোগ করলে রানি জানান, ‘আমি সত্য়িই দারুণ খুশি এবং গর্বিত বোধ করছি। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে আমার অভিনয়কে এত বড় সম্মান দেওয়ায় আমি আপ্লুত। আমার ৩০ বছরের সিনে কেরিয়ারে এটাই আমার প্রথম জাতীয় পুরস্কার। আমি খুবই ভাগ্যবান যে আমার অভিনয় জীবনে বহু ভাল ভাল ছবিতে কাজ করেছি। দর্শকদের ভালবাসা পেয়েছি। ধন্যবাদ জানাই জাতীয় পুরস্কারের সঙ্গে যুক্ত বিচারকদের। ধন্যবাদ জানাই ছবির পরিচালক অসীমা ছিব্বর এবং প্রযোজক নিখিল আডবাণী, মণীশা এবং মধুকে। এই সম্মান আমার ৩০ বছরের অভিনয় জীবনকে আরও সমৃদ্ধ করল।’

রানি আরও বলেন, ‘আমার এই পুরস্কার উৎসর্গ করতে চাই বিশ্বের সব কোণে ছড়িয়ে থাকা সেই মায়েদের যাঁরা নিজের সন্তানের জন্য লড়ে যাচ্ছেন, আত্মত্যাগ করছেন। ধন্যবাদ জানাই সমস্ত দর্শক, অনুরাগীদের যাঁদের জন্য এই ৩০ বছর ধরে সিনেপর্দায় চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে পেরেছি। তাঁরা না থাকলে, এই সম্মান আমার এই অভিনয় যাত্রা কখনই সফল হত না।’

Follow Us
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি