AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Parliament Special Session Live: 'ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অসাংবিধানিক', লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের

Parliament Special Session Live: ‘ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অসাংবিধানিক’, লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের

TV9 Bangla Digital

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Updated on: Apr 16, 2026 | 12:10 PM

Share

Women Reservation Bill and Delimitation Bill Live Updates: সংসদের বিশেষ অধিবেশন শুরু আজ থেকে। প্রথম দিনেই লোকসভায় তুমুল তরজা। কেন্দ্রীয় সরকার পেশ করা হল মহিলা সংরক্ষণ বিল, আসন পুনর্বিন্যাস বিল ও কেন্দ্রশাসিত অঞ্চল অঞ্চল আইন সংশোধনী বিল। শুরুতেই বিরোধীরা আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতা করে।

সংসদের বিশেষ অধিবেশন (Parliament Special Session) শুরু আজ থেকে। প্রথম দিনেই লোকসভায় তুমুল তরজা। কেন্দ্রীয় সরকার পেশ করা হল মহিলা সংরক্ষণ বিল (Women Resrvation Bill), আসন পুনর্বিন্যাস বিল (Delimitation Bill) ও কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল (The Union territories laws amendment Bill) । শুরুতেই বিরোধীরা আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতা করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাল্টা জবাবে বলেন যে শুরুতেই কেন বিলের বিরোধিতা করা হচ্ছে? বিলে কী ব্যাখ্য়া করা হয়েছে, তা আগে জানুক। সরকার বিরোধীদের প্রশ্নের উত্তর দেবে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের হয়ে তাঁর দলের সাংসদ ধর্মেন্দ্র যাদব বলেন যে সরকার সংবিধানকে বিকৃত, বিনষ্ট করার চেষ্টা করছে। বিশেষ করে জনগণনা থেকে আসন পুনর্বিন্যাসকে আলাদা করে।  সপা জানায়, ওবিসি ও মুসলিম মহিলাদের সংরক্ষণ না দিলে, এই মহিলা সংরক্ষণ বিলে তারা সমর্থন করবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। জাতি ভিত্তিক জনগণনার তথ্যও সংগ্রহ করা হবে। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চাওয়া অসাংবিধানিক।

Published on: Apr 16, 2026 12:02 PM
Follow Us