
দক্ষিণে বিজয়ের দাপট ছিল প্রথম থেকেই। কবীর সিং বলে কথা। এই ছবি কিছুদিনের মধ্যেই ভাইরাল হয়ে যায়, যদিও বলিউডে শাহিদ কাপুর অভিনীত কবীর সিং-ই বক্স অফিসে ঝড় তুলেছিল।
তবে বিজয় দেবেরাকোন্ডা তবে থেকেই সকলের নজরের কেন্দে জায়গা করে নিয়েছিলেন। এরপরই সামনে আসে লাইগার ছবির খবর। অনন্যা পান্ডে এই ছবির অভিনেত্রী থাকায় বিজয়ের বেশ কাছাকাছি এসেছিলেন তিনি।
অনন্যা পান্ডে তাঁকে পছন্দ করতেন যে, তা তিনি একাধিকবার বলেছিলেন। তবে এখানেই শেষ নয়, জাহ্নবীর কাপুরও সমান তালে জানিয়েছিলেন যে তিনি পছন্দ করেন বিজয়কে। তবে রশ্মিকাকে নিয়ে তখন কোনও চর্চাই ছিল না খবরের শিরোনামে।
বরং রশ্মিকার সঙ্গে নাজ জড়িয়ে যায় বারে বারে বিজয়ের বন্ধু হিসেবেই। প্রকাশ্যে একাধিকবার তিনি জানিয়েছিলেন যে রশ্মিকার সঙ্গে তাঁর সমীকরণ বেশ সুন্দর। সম্পর্কের গুঞ্জণ থাকলেও কোথাও গিয়ে যেন বাস্তবে সেই সম্পর্ক নিয়ে কোনও মন্তব্যই করতে দেখা যায়নি।
তবে বর্তমানে তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে কারও মনে কোনও প্রশ্ন নেই। কখনও ট্রিপ, কখনও লিভইন-এর জল্পনা। একই বাড়ি থেকে লাইভেও আসতে দেখা যায় তাঁদের। তুঙ্গে বিয়ের জল্পনাও।
ফলে রশ্মিকা মন্দনা ও বিজয় দেবেরাকোন্ডা কী করতে চলেছেন ভ্যালেন্টাইন্স ডে-তে তা জানতে চেয়েছিলেন অনেকেই। এবার রশ্মিকাই জানিয়ে দিলেন, তাঁর প্ল্যান।
একটা সুন্দর রাত, ভাল একটা ছবি দেখা, কোথাও গিয়ে ভাল খাবার খাওয়া, ব্যস। আবার কী? রশ্মিকা পাল্টা ভক্তদের থেকেও জানতে চাইলেন, সকলের কী প্ল্যান। এখন আমার ব্যস্ত সময়।
বর্তমানে একগুচ্ছ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বিজয় ও রশ্নিকা দুজনেই। তাঁদের যে এখনই কোনও প্ল্যান নেই, তা তাঁরা স্পষ্ট করে দিয়েছিলেন।