AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আল্লু নিচ্ছেন ৩০০ কোটি! ‘পুষ্পা ২’তে রশ্মিকার পারিশ্রমিক জানেন?

গত রবিবার মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। ইতিমধ্যেই সেই ছবির ট্রেলার বক্সঅফিসে ঝড় তুলেছে। হচ্ছে বিস্তর আলোচনা। ছবি নিয়ে বেজায় আশাবাদী পরিচালকও।

আল্লু নিচ্ছেন ৩০০ কোটি! 'পুষ্পা ২'তে রশ্মিকার পারিশ্রমিক জানেন?
আল্লু অর্জুন, গত তিন বছরে যাঁকে নিয়ে গোটা দেশের অনুরাগীরা উচ্ছাসিত। সৌজন্যে ‘পুষ্পা’। আল্লু অর্জুনের জীবনে এই ছবি এক মাইলস্টোন। তাঁর জনপ্রিয়তা কেবল দক্ষিণী সিনেপাড়াতেই সীমাবদ্ধ থাকেনি। পুষ্পা ছবির হাত ধরে যা তিনি গোটা দেশে জনপ্রিয়তা লাভ করেছেন।
| Updated on: Nov 18, 2024 | 8:42 PM
Share

চর্চায় ৩০০ কোটি– হ্যাঁ, পুষ্পা ২-র জন্য ঠিক এত টাকাই নিচ্ছেন আল্লু অর্জুন। ফিল্মি দুনিয়ার ইতিহাসে যা বিরল। এই নিয়ে এই মুহূর্তে জোর চর্চা। প্রশ্ন জাগছে, ছবির হিরোইন অর্থাৎ রশ্মিকা মন্দানা কত টাকা নিচ্ছেন? আল্লুর তুলনায় তাঁর পারিশ্রমিক কম হলেও, দক্ষিণী ছবির নায়িকাদের যা পারিশ্রমিক তার তুলনায় এই ছবির জন্য বেশ ভাল টাকাই নিচ্ছেন রশ্মিকা। শোনা যাচ্ছে, তিনি নাকি নিচ্ছেন প্রায় ১০ কোটি টাকা, যা আল্লুর তুলনায় সামান্য হলেও, একেবারেই কম নয়।

গত রবিবার মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। ইতিমধ্যেই সেই ছবির ট্রেলার বক্সঅফিসে ঝড় তুলেছে। হচ্ছে বিস্তর আলোচনা। ছবি নিয়ে বেজায় আশাবাদী পরিচালকও।

ট্রেলার লঞ্চে এসে আল্লু বলেন, “নমস্কার। বিহারের পবিত্র মাটিকে আমার শত-শত প্রণাম। প্রথমবার বিহারে এলাম। আপনাদের স্বাগত ও ভালবাসার জন্য ধন্যবাদ। পুষ্পা কোনওদিন মাথা নত করে না। তবে আজ প্রথমবার আপনাদের ভালবাসার সামনে মাথা নত করল। ধন্যবাদ পাটনা। আপনারা সকলে কেমন আছেন? পুষ্পাকে ফুল ভেবেছেন কি? ফুল নই, এবার বন্য আগুন আমি। আমার হিন্দি একটু ভুল হয়। ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন।” আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। রশ্মিকা ও আল্লুর রসায়ন অনস্ক্রিন দেখতে মুখিয়ে রয়েছেন সকলেই।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা