AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘একটা কিছু পাওয়ার আশা তো করেই…’, ঘরের বায়োস্কোপে আবেগঘন ঋতুপর্ণা

Ghorer Bioscope: বিনোদন জগতের তারকাদের, তাঁদের নিজ-নিজ কাজের জন্য সম্মানিত করার জন্যই এই উদ্যোগ প্রথম নিয়েছিল TV9 বাংলা। ওটিটি থেকে টেলিভিশন বাদ জাননি কেউ-ই। বাছাই করে সেরার সেরাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। সকলের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।

'একটা কিছু পাওয়ার আশা তো করেই...', ঘরের বায়োস্কোপে আবেগঘন ঋতুপর্ণা
| Updated on: Nov 23, 2024 | 12:25 PM
Share

দেখতে দেখতে একটা বছর কেটে গিয়েছে। TV9 বাংলার ঘরের বায়োস্কোর আরও একবার দরজায় কড়া নারছে। একরাশ তারাদের উপস্থিতিতে জমে উঠেছিল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৩-র আসর। বিনোদন জগতের তারকাদের, তাঁদের নিজ-নিজ কাজের জন্য সম্মানিত করার জন্যই এই উদ্যোগ প্রথম নিয়েছিল TV9 বাংলা। ওটিটি থেকে টেলিভিশন বাদ জাননি কেউ-ই। বাছাই করে সেরার সেরাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। সকলের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।

একসময় বাংলা ছবি বলতেই এককথায় চোখের সামনে ভেসে আসত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি। পর্দায় তাঁদের রসায়ন দেখা জন্য মুখিয়ে থাকতেন দর্শক। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বরাবরই তাঁর পরিণত অভিনয়ের মাধ্যে দর্শকদের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন। সাম্প্রতিককালে ঋতুপর্ণা অভিনীত ‘প্রাক্তন’-এর মতো ছবি, মানুষকে ভালবাসার পাঠ পড়ায়। বর্তমানে অন্য ধারার ছবিই মূলত করতে দেখা যাচ্ছে তাঁকে। সেবার সকলের সঙ্গে ঋতুপর্ণার উপস্থিতিতে পূর্ণতা পায় এই অ্যাওয়ার্ডের আসর। রেড কার্পেটে দাঁড়িয়ে কী বলেছিলেন অভিনেত্রী?

ঝোলা দুল, হাত ভর্তি চুড়ি, ও হালকা রঙা শাড়িতে ধরা দিলেন ‘প্রাক্তন’-এর সুদীপা। উপস্থিত হয়েই, TV9 বাংলার ক্যামেরায় উঁকি দিলেন তিনি। রেড কার্পেটে দাঁড়িয়ে বললেন, “এটা TV9 বাংলার একটা নতুন উদ্যোগ। আমার ভীষণ ভাল লাগল, কারণ আমাদের সবাইকে উৎসাহ দেওয়ার জন্য এরকম কাজ হওয়া উচিত। মানুষ যখন কাজ করে তখন একটা কিছু পাওয়ার আশাতো করেই। আমার মনে হয় এটা একটা দারুণ অনুষ্ঠান হল, এবং বারবার হবে আশা করি।” মঞ্চে ঋতুপর্ণা ও প্রসেনজিৎকে ডেকে নেন পরমব্রত চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়। বক্তব্য রাখার পাশাপাশি নতুনদের টিপসও দেন সকলের প্রিয় ঋতুপর্ণা।

আরও একবার সেই জমজমাট সন্ধ্যা হাজির। ২০২৪ ঘরের বায়োস্কোপ ফিরছে আরও বড় মাপে, আরও বড় আয়োজনে। বর্তমানে প্রস্তুতি তুঙ্গে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?