Bangla NewsEntertainment Sadhak bamakhyapa in prime time chief minister directive bengali tv news
প্রাইম টাইমে চলবে ‘সাধক বামাক্ষ্যাপা’, নির্দেশ মুখ্যমন্ত্রীর
এসভিএফ (SVF) প্রযোজিত বাংলা সিনেমা ‘সাধক বামাক্ষ্যাপা’ ২০ নভেম্বর ২০২৬ তারিখে সিনেমা হলে মুক্তি পেয়েছে। তারাপীঠের সাধক বামাক্ষ্যাপার জীবন ও মা তারার প্রতি তাঁর ভক্তিকে কেন্দ্র করে এই ছবিটি নির্মিত। ছবির পরিচালক সায়ন্তন ঘোষাল। ছবিতে অভিনয় করেছেন, সব্যসাচী চৌধুরী, পায়েল দে, সাহেব চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা।
সব সিনেমাহলে প্রাইম টাইমেই চলবে বাংলা ছবি সাধক বামাক্ষ্যাপা। মঙ্গলবার বিশেষ বৈঠকে এমনই নির্দেশ দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলিউডের বিগ বাজেট ছবির মুক্তিতে বামাক্ষ্যাপা ছবির শো নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, অবশেষে সেই জট কাটল। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠকে বামাক্ষ্যাপা ছবির হাত ধরে নতুন আশার আলো দেখল টলিউড।