Salman-Katrina: ক্যাটরিনাকে বডি শেমিং করায় প্রতিবাদ সলমনের, তাঁকেই কে ‘ভণ্ড’ বললেন?

Body Shaming: ক্যাটরিনা কাইফের চেহারা নিয়ে কটাক্ষের কড়া জবাব দিলেন সলমন খান। বিগ বস ২০-এর মঞ্চে ট্রোলারদের একহাত নিয়ে শার্ট খুললেন ভাইজান, আর তারপরেই তাঁকে 'ভণ্ড' বলে আক্রমণ করলেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী সোফিয়া হায়াত।

Salman-Katrina: ক্যাটরিনাকে বডি শেমিং করায় প্রতিবাদ সলমনের, তাঁকেই কে ভণ্ড বললেন?
কী ঘটেছে?

Sep 20, 2026 | 2:25 PM

সলমন খান (Salman Khan)-কে নিয়ে চর্চা যেন থামতেই চাইছে না। সমাজমাধ্যমে নায়ক-নায়িকাদের চেহারা বা বয়স নিয়ে কটাক্ষ এখন রোজকার ঘটনা। তবে এবার আর চুপ করে বসে থাকার পাত্র নন ‘ভাইজান’। বিগ বস ২০-এর (Bigg Boss 20) উইকেন্ড কা ভার পর্বে একেবারে অন্য মেজাজে দেখা গেল তাঁকে। ট্রোলারদের কড়া জবাব দিতে ক্যামেরার সামনেই নিজের শার্ট ও টুপি খুলে ফেললেন সলমন! কিন্তু এই ঘটনার পরই তাঁকে ‘ভণ্ড’ বলে আক্রমণ করে বসেছেন বিগ বসেরই এক প্রাক্তন প্রতিযোগী। ঠিক কী ঘটেছে? চলুন জেনে নেওয়া যাক।

বডি শেমিংয়ের বিরুদ্ধে সলমন

সম্প্রতি আম্বানি পরিবারের গণেশ পুজোয় স্বামী ভিকি কৌশলের সঙ্গে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ। এরপর থেকেই তাঁর চেহারা নিয়ে সমাজমাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও উপহাস। নাম না করে এই ট্রোলিংয়েরই কড়া জবাব দিয়েছেন সলমন। তাঁর মতে, কেউ অন্তঃসত্ত্বা হলে বা সদ্য মা হলে তাঁর চেহারা নিয়ে এমন নোংরা মন্তব্য করা একেবারেই উচিত নয়। তিনি বলেন, “গর্ভাবস্থায় মেয়েদের ওজন বাড়াটা খুব স্বাভাবিক। যখন তাঁরা আবার কাজে ফিরবেন, তখন ঠিক আগের চেহারায় ফিরে আসবেন। এখন তাঁদের পরিবারের সঙ্গে শান্তিতে সময় কাটাতে দেওয়া উচিত।” এই কথা বলতে বলতেই রাগে ফেটে পড়েন তিনি। নিজের বয়স, চুল ও ওজন নিয়ে চলা কটাক্ষের জবাব দিতে আচমকাই মঞ্চে নিজের শার্ট ও টুপি খুলে ফেলেন সলমন। বুঝিয়ে দেন, ৬০ বছর বয়সে সবসময় ‘ম্যায়নে প্যায়ার কিয়া’-র মতো দেখতে না লাগলেও তিনি এখনও যথেষ্ট ফিট।

ট্রোলারদের কড়া হুঁশিয়ারি

সমাজমাধ্যমে যারা এই ধরনের ট্রোল করে টাকা রোজগার করেন, তাঁদের একহাত নিয়েছেন ভাইজান। তিনি জানান, তাঁর এত ফ্যান ক্লাব রয়েছে যে তিনি এই সব ট্রোলিংকে একদমই পাত্তা দেন না। কিন্তু একবার যদি তিনি ফ্যানদের নির্দেশ দেন, তবে তারা ওই ট্রোলারদের পরিবারের হাঁড়ির খবর বের করে আনতে পারে। একটি পুরনো ঘটনার কথা মনে করিয়ে তিনি বলেন, অনেক বছর আগে এক ট্রোলারের বাড়িতে সোজা পৌঁছে গিয়েছিলেন তিনি। জানতে পেরেছিলেন ছেলেটির মা শিক্ষিকা এবং বাবা অধ্যাপক। ছেলেটি তখন ভয় পেয়ে ক্ষমাও চেয়েছিল। তাই ওটিটি বা টিভির মতো সমাজমাধ্যমেও কড়া সেন্সরশিপ চালুর দাবি তুলেছেন সলমান।

সোফিয়ার তোপ, ‘সলমন ভণ্ড’
সলমানের এই কড়া প্রতিবাদ যখন ইন্টারনেটে ভাইরাল, ঠিক তখনই তাঁকে আক্রমণ করে বসলেন ‘বিগ বস ৭’-এর প্রতিযোগী সোফিয়া হায়াত। রবিবার নিজের এক্স (X) হ্যান্ডেলে সলমানের শার্ট খোলার ভিডিয়োটি শেয়ার করেন তিনি। সঙ্গে লেখেন, “সলমন একজন ভণ্ড, বোকা।”

সোফিয়ার অভিযোগ, তিনি যখন বিগ বসের ঘরে ছিলেন, তখন সলমন তাঁর শরীর ও মুখ নিয়ে বারবার সমালোচনা করেছিলেন। অন্যদিকে গওহর খানের চেহারার প্রশংসা করে বলেছিলেন, ‘ওর শরীর ভালো’। তাই যিনি নিজে একসময় এমন কাজ করেছেন, তাঁর মুখে আজ এই বডি শেমিং-বিরোধী কথা একেবারেই মানায় না বলে দাবি সোফিয়ার।

Loading...
Unable to load recommendations.
Follow Us