AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সানাকে দেখে ইচ্ছে করে ‘সানিয়া’ বলে চিৎকার! ‘একজোট ভারত-পাকিস্তান’

Sana Javed: সানিয়া মির্জার আগে শোয়েব মালিক বিয়ে করেছিলেন আয়েষা সিদ্দিকি নামের এক হায়দরাবাদের মহিলাকে। পাশাপাশি জানা গিয়েছে, পাক অভিনেত্রী সানারও এটি প্রথম বিয়ে নয়। এর আগে তিনি পাকিস্তানের এক গায়ককে বিয়ে করেছিলেন।

সানাকে দেখে ইচ্ছে করে 'সানিয়া' বলে চিৎকার! 'একজোট ভারত-পাকিস্তান'
'একজোট ভারত-পাকিস্তান'
| Updated on: Feb 20, 2024 | 8:01 PM
Share

পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগ খেলতে মুলতানে হাজির হয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। পিএসএলের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল মুলতান সুলতানস ও করাচি কিংস। চলতি লিগে করাচি কিংস ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন শোয়েব মালিক। ওই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন শোয়েব মালিকের স্ত্রী, পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদ। আর সেখানেই ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা, যা দেখে রীতিমতো অবাক সকলেই। বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর সেই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে সানা যখন স্টেডিয়ামে প্রবেশ করছেন, তখন তাঁকে দেখেই দর্শকাসন থেকে সানিয়া সানিয়া বলে রব ওঠে।

ভাববেন না, সানাকে সানিয়া মির্জা, অর্থাৎ শোয়েবের প্রাক্তন স্ত্রী গুলিয়ে ফেলেছিলেন ওঁরা। সবটাই পরিকল্পিত ও ইচ্ছাকৃত, প্রত্যক্ষদর্শীদের দাবি কিন্তু তেমনটাই। কিছু দিন আগেই সানাকে বিয়ের খবর সামনে আনেন শোয়েব। তারপর থেকেই পাকিস্তান ও ভারত জুড়ে চলেছে নানা বিক্ষোভ। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে ‘ঠকানো’ নিয়ে সরব দুই দেশই। এরই মধ্যে সানাকে চোখের সামনে দেখেই তুমুল ধিক্কার! একজন লিখেছেন, “কাজ এমন কর যে, দুই দেশ মিলে গালাগালি দেয়”। আর একজন লিখেছেন, “ছিঃ! লজ্জা হওয়া উচিৎ, অন্যের স্বামীকে কেড়ে গিয়েছেন ম্যাচ দেখতে। এভাবে কিছুতেই সুখী হওয়া যায় না।”

প্রসঙ্গত, সানিয়া মির্জার আগে শোয়েব মালিক বিয়ে করেছিলেন আয়েষা সিদ্দিকি নামের এক হায়দরাবাদের মহিলাকে। পাশাপাশি জানা গিয়েছে, পাক অভিনেত্রী সানারও এটি প্রথম বিয়ে নয়। এর আগে তিনি পাকিস্তানের এক গায়ককে বিয়ে করেছিলেন। শোয়েবের বোন জানিয়েছেন, সানিয়ার সঙ্গে যা হয়েছে তা তাঁদের পরিবার মেনে নিতে পারেনি। দাদার বিবাহ বহির্ভূত সম্পর্ক তাঁদের পরিবারের কেউ পছন্দ করত না বলেই জানিয়েছেন শোয়েবের বোন। কিন্তু শোয়েব এখন সানাতে বুঁদ। ওদিকে সানিয়ে কিন্তু, এ নিয়ে প্রথম থেকেই বজায় রেখেছেন নীরবতা।

Follow Us