‘আমি আল্লারও ভক্ত’, কৃষ্ণভক্ত সৌমিতৃষার মুখে এ কথা শুনে…

Soumitrisha Kundu: সৌমিতৃষার অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। সম্প্রতি অভিনেত্রীর জন্মদিনে অনুরাগীরা বিশেষ আয়োজন করেছিলেন। সেখানেই তাঁকে কৃষ্ণরূপে সাজিয়ে তোলা হয়েছিল ছবিও। তবে সৌমিতৃষা নিজে বরাবরই কৃষ্ণভক্ত।

আমি আল্লারও ভক্ত, কৃষ্ণভক্ত সৌমিতৃষার মুখে এ কথা শুনে...

| Edited By: জয়িতা চন্দ্র

Feb 28, 2025 | 5:20 PM

চর্চায় এখন সৌমিতৃষা কুণ্ডু। মিঠাই ধারাবাহিকের পর থেকেই সে সকলের ঘরের মেয়ে। সোশ্যাল মিডিয়ায় সদা সক্রিয়। অনুরাগীদের জন্য একের পর এক পোস্ট তিনি করতেই থাকেন। যদিও সৌমিতৃষার অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। সম্প্রতি অভিনেত্রীর জন্মদিনে অনুরাগীরা বিশেষ আয়োজন করেছিলেন। সেখানেই তাঁকে কৃষ্ণরূপে সাজিয়ে তোলা হয়েছিল ছবিও। তবে সৌমিতৃষা নিজে বরাবরই কৃষ্ণভক্ত। জন্মদিনে তাঁর মন বারবার ছুটে যেতে যায় বৃন্দাবনে। তাই মা-বাবাকে নিয়ে এই বিশেষদিন প্রতিবারের মতো সেখানেই কাটালেন। তাঁর ভক্তি দেখে সকলেই মুগ্ধ। এবার সেই সৌমিতৃষাই লিখলেন, ‘আমি আল্লারও ভক্ত। যখনই আমার কানে আসে আজানের শব্দ, আমার গায়ে কাঁটা দেয়। আপনাকেও ওয়ালিকুম সালাম’।

সৌমিতৃষার এই মন্তব্যেই প্রশংসায় ভরছে নেটপাড়া। কার উদ্দেশে এমনটা লিখলেন সৌমিতৃষা? অভিনেত্রীকে ভালবাসা জানিয়ে এক মুসলিম অনুরাগী তাঁর উদ্দেশে লেখেন, ‘মাশাল্লাহ! যদিও আমি মুসলিম, আমি আপনার একজন খুব বড় ভক্ত। আপনার ভগবানে এমন ভক্তি শ্রদ্ধা দেখে খুব ভাল লাগল। আমি আল্লাহর কাছে দোয়া করব, যাতে তিনি আপনার ও আপনার পরিবারের সকলকে খুব ভাল রাখেন। (আমিন) বাংলাদেশ থেকে ভালবাসা। আন্টি ও আংকেলকে আমার সালাম।’

আর এই অনুরাগীকে জবাব দিতে গিয়ে এমন মন্তব্য করেন সৌমিতৃষা কুণ্ডু। যা নজরে আসতেই প্রশংসায় ঝড় ওঠে কমেন্ট বক্সে। যে কোনও ধর্মের প্রতি শ্রদ্ধা দেখানোর যে শিক্ষা সৌমিতৃষার পোস্টে উঠে এসেছে, তাকে সকলেই স্বাগত জানিয়েছেন। ভালবাসায় ভরছে তাঁর সোশ্যাল মিডিয়া।

Loading...
Unable to load recommendations.
Follow Us