AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

না জানিয়েই কবরস্থ চোখের মণি! হাউহাউ করে কান্না শাহরুখের

SRK: পরিবারকে বরাবরই প্রাধান্য দিয়ে এসেছেন শাহরুখ। তাঁর সাংসারিক জীবনও দারুণ সুখের। স্ত্রী ও তিন ছেলেমেয়ে নিয়ে দিব্যি আছেন তিনি। কাজও করছেন চুটিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছিল তাঁর ছবি 'ডানকি'। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করেছে।

না জানিয়েই কবরস্থ চোখের মণি! হাউহাউ করে কান্না শাহরুখের
| Updated on: Feb 05, 2024 | 9:22 PM
Share

তাঁকে না জানিয়েই যে করা হবে এমন একটা কাজ কিছুতেই বিশ্বাস করতে পারেননি শাহরুখ। যখন সবটা জানতে পেরেছিলেন কিছুতেই নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। ভেঙে পড়েছিলেন কান্নায়। কী এমন ঘটেছিল তাঁর সঙ্গে? স্ত্রী গৌরী খানের কাকা শেয়ার করেছেন শাহরুখের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা। তাঁর কথায়, “আমার ভাইঝি গৌরী, সম্পর্কে ও আমার দাদার মেয়ে। ওকে আমি এক চাইনিজ পেকিনিজ কুকুর উপহার দিয়েছিলাম। শাহরুখও ওই চারপেয়েকে ভালবাসতে শুরু করে দিয়েছিল। ভীষণ ভাল পোষ্য ছিল সে। একবার শাহরুখ গিয়েছে শুটিংয়ে। হঠাৎ করেই কুকুরটার যেন কী হয়ে যায়। ওর অনুপস্থিতিতেই কুকুরটি মারা যায়। বাড়ির কর্মচারীরা তাকে নিয়ে ভাল করে মুড়ে সমুদ্রের পাড়ে কবর দিয়ে আসে।”

তিনি যোগ করেন, “মাঝরাতে শাহরুখ বাড়ি আসে। জিজ্ঞাসা করতে থাকে, ‘ও কোথায়?’ সবাই সত্যি কথাই বলে। জানি না শাহরুখের কী হল! কোথায় আছে জানতেই রাত আড়াইটের সময় কিচ্ছু না শুনে কবরের কাছে গিয়ে আবার কবর খুঁড়িয়ে সেই কুকুরকে ও নিজের বাড়ি নিয়ে আসে। চিৎকার করে বলতে থাকে, “আমার কুকুরকে আমার থেকে দূরে সমুদ্রের ধারে কবর দেওয়ার সাহস হয় কী করে? ও আমাদের সঙ্গে থাকবে জীবিত হোক বা মৃত।” কেঁদে ফেলে শাহরুখ। বাড়ির পিছনেই ওকে সমাধিস্থ করা হয়।”

পরিবারকে বরাবরই প্রাধান্য দিয়ে এসেছেন শাহরুখ। তাঁর সাংসারিক জীবনও দারুণ সুখের। স্ত্রী ও তিন ছেলেমেয়ে নিয়ে দিব্যি আছেন তিনি। কাজও করছেন চুটিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘ডানকি’। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করেছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?