AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মন্নত কিনে সর্বস্বান্ত, গৌরীকে কী এমন কড়া নির্দেশ দিয়েছিলেন শাহরুখ?

Mannat: বিশ্বের কোণায় কোণায় ছড়িয়ে রয়েছেন শাহরুখ ভক্তরা। প্রিয় তারকাকে নিয়ে মাতামাতির শেষ নেই তাঁদের। এসআরকের ব্যক্তিগত জীবনেও উঁকিঝুঁকি মারেন তাঁরা। জানেন কি শাহরুখের 'মন্নাত' কে কীভাবে সাজিয়ে তুলেছিলেন তিনি?

মন্নত কিনে সর্বস্বান্ত, গৌরীকে কী এমন কড়া নির্দেশ দিয়েছিলেন শাহরুখ?
| Updated on: Nov 22, 2024 | 7:32 PM
Share

বলিউডের বাদশাহ তিনি। বিশ্বজোড়ো খ্যাতি তাঁর। তিনি আর কেউ নন সকলের প্রিয় শাহরুখ খান। বলিউড তাঁকে রাজার আসনে বসিয়েছে। ভক্তদের হৃদয়ে বসবাস করেন তিনি। প্রিয় এসআরকের সিনেমা মানেই প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়। বিশ্বের কোণায় কোণায় ছড়িয়ে রয়েছেন শাহরুখ ভক্তরা। প্রিয় তারকাকে নিয়ে মাতামাতির শেষ নেই তাঁদের। এসআরকের ব্যক্তিগত জীবনেও উঁকিঝুঁকি মারেন তাঁরা। জানেন কি শাহরুখের ‘মন্নাত’ কে কীভাবে সাজিয়ে তুলেছিলেন তিনি?

‘মন্নত’ সম্পর্কে আগ্রহ নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মায়ানগরীর অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে এসআরকের মন্নত। মুম্বই ঘুরতে গেলে সেখানে এক বার যাওয়া চাই-ই চাই ভক্তদের। তবে এই ‘মন্নত’ তৈরির পিছনে রয়েছে অনেক পরিশ্রম। একসময় এই বাংলো পুরোপুরি সাজানোর মত সামর্থ্য ছিল না। সেই সময় শাহরুখ ও তাঁর গৌরী মিলে একটু-একটু করে সাজিয়ে তুলেছিলেন তাঁদের ভালবাসার ঠিকানা।

তবে ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে বাংলো সাজানোর টাকা ছিল না। তাই গৌরীর হাতেই ঘর সাজিয়ে তোলার দায়িত্ব তুলে দেন কিং। গৌরীই একটু-একটু সাজিয়ে তোলেন পুরো বাড়িটি। এক সাক্ষাৎকারে সস্ত্রীক হাজির হয়েছিলেন শাহরুখ। সেখানে নিজের মুখেই জানান এই কথা। এসআরকে বলেন, “বিশাল বাংলো কেনার ইচ্ছে ছিল আমাদের। তাই আর কোনও কিছু না ভেবে যেটুকু টাকা ছিল, তা দিয়ে বাংলোটা কিনে ফেলি।” আরও যোগ করেন, “কিনে তো ফেলেছিলাম। কিন্তু ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে সাজানোর সামর্থ্য ছিল না তখন। তাই গৌরীই নিজের মতো করে সাজিয়ে তোলার দায়িত্বটা নেয়।” শোনা যায় সেখান থেকেই গৌরীর বাড়ি সাজিয়ে তোলার স্বপ্ন শুরু হয়। পুরোনো সোফা কিনে তা নিজের মতো করে ডিজাইন করিয়ে নিতেন তিনি। নিজে কম দামে কাপড় কিনে পর্দা ট্রেলারকে দিয়ে পর্দা বানিয়ে নিয়েছিলেন। এভাবেই তিলে-তিলে সেজে উঠেছিল মন্নত।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা