শাহরুখের মুখে ‘জয় শ্রীরাম’, আম্বানি বিবাহ আসরের মঞ্চে ভাইরাল ‘বাদশা’
Shah Rukh Khan Viral Video: এবার সেই আসর জমাতেই মঞ্চে শাহরুখ খান। ঠিকজ যেন ফিল্ম ফেয়ারের মঞ্চ। সেখানে যেভাবে সঞ্চালনা সামলাতেন কিং, এখানেও ঠিক একইভাবে মাইক ধরে সঞ্চালনার কাজ শুরু করলেন তিনি। যে ক্লিপিংটি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল।

আম্বানিদের সঙ্গে বলিউডের সম্পর্ক বরাবরই বেশ ঘনিষ্ট। মাঝে মধ্যেই এই পরিবারের ডাকে সারা দিয়ে বলিউডের ঢল নামে সেলিব্রেশনে। এবারও তার ব্যতিক্রম হল না। গত দুইদিন ধরে সেলেবমহলের ডেস্টিনেশন জামনগর। কারণ বিবাহ বন্ধরে আবদ্ধ হতে চলেছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। গালা সেলিব্রেশনে তাই দেশ বিদেশের সেলেবদের পারফর্ম করতে দেখা যাচ্ছে। গত দুদিন আগেই এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন শাহরুখ খান, সলমন খানেরা। এবার সেই আসর জমাতেই মঞ্চে শাহরুখ খান। ঠিকজ যেন ফিল্ম ফেয়ারের মঞ্চ। সেখানে যেভাবে সঞ্চালনা সামলাতেন কিং, এখানেও ঠিক একইভাবে মাইক ধরে সঞ্চালনার কাজ শুরু করলেন তিনি। যে ক্লিপিংটি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল।
যেভানে শাহরুখ খানকে বলতে শোনা যায়, ”জয় শ্রীরাম। ঈশ্বর সকলের মঙ্গল করুক। আপনারা এই পরিবারের অনেক নাচ দেখছেন, ভাই-ভাই, ভাই-বোন, মেসো-মাসি, পিশে-পিশেমশাই, দেওর-বউদি…, কিন্তু একত্রে এগিয়ে যাওয়া যায় না, যদি না প্রার্থণা আর আশির্বাদ সঙ্গে থাকে।”
View this post on Instagram
এরপরই আম্বানি পরিবারের তিন মহিলাকে মঞ্চে স্বাগত জানান শাহরুখ খান। তিনি বলেন, ”এবার আমি তিন মহিলার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, যাঁরা মঞ্চে আসতে চলেছেন। আম্বানি পরিবারের তিনমূর্তী কিংবা তিনদেবী বলতে পারেন। সরস্বতী,লক্ষ্মী ও পার্বতী। তাঁদের এই প্রার্থনা, আশীর্বাদ পরিবারকে এভাবেই একসঙ্গে জুড়ে রাখবে। এরপরই শাহরুখ খান মঞ্চে ডেকে নেন, কোকিলাবেন আম্বানি, পূর্নিমা দালাল ও দিভ্যানি খিমজি আসছেন রাধিকা ও অনন্তকে আশীর্বাদ করতে।” বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল। শনিবার এমনই এক ছবি সামনে উঠে আসতে দেখা গিয়েছিল। যে সন্ধ্যায় শাহরুখময় ছিল আম্বানিদের বিবাহ আসর।
