টানা ৯৫ দিন! ‘মন্নত’-এর সামনে ভক্তের পাগলামি, বড় সিদ্ধান্ত শাহরুখের

Shah Rukh Khan: ৯৫ দিন ধরে ঠায় দাঁড়িয়ে তিনি। স্বপ্ন একটাই। প্রিয় মানুষটার সঙ্গে দেখা করতেই হবে। লক্ষ্যে স্থির ছিলেন ঝাড়খন্ডের যুবক। । গত তিন মাস ধরে মন্নতের বাইরে অপেক্ষা করছেন সেই যুবক। শপথ নিয়েছিলেন শাহরুখের দেখা না পেলে তিনি বাড়ি ফিরবেন না। বাদশার কানে যেতেই কী করলেন তিনি?

টানা ৯৫ দিন! মন্নত-এর সামনে ভক্তের পাগলামি, বড় সিদ্ধান্ত শাহরুখের

| Edited By: উত্‍সা হাজরা

Nov 04, 2024 | 10:03 PM

৯৫ দিন ধরে ঠায় দাঁড়িয়ে তিনি। স্বপ্ন একটাই। প্রিয় মানুষটার সঙ্গে দেখা করতেই হবে। লক্ষ্যে স্থির ছিলেন ঝাড়খন্ডের যুবক। যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনটাই হয়েছে। শাহরুখ খানের অন্ধ ভক্ত তিনি। বাদশার এক ঝলক পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে ছিলেন তিনি। শেষে ঝাড়খন্ডের সেই যুবকের স্বপ্ন পূরণ করলেন কিং খান। দেখা করলেন নিজের অন্ধ ভক্তের সঙ্গে। গত তিন মাস ধরে মন্নতের বাইরে অপেক্ষা করছেন সেই যুবক। শপথ নিয়েছিলেন শাহরুখের দেখা না পেলে তিনি বাড়ি ফিরবেন না। সেই খবর বাদশার কানে যেতেই নিলেন বড় পদক্ষেপ। গত ২ নভেম্বর ৫৯ বছরে পা দিয়েছেন শাহরুখ। জন্মদিনের মাঝেই ভক্তের স্বপ্ন পূরণ করলেন তিনি।

 

ঝাড়খন্ডের যুবকের নাম মহম্মদ আনসারি। নাওয়া খাওয়া ভুলে শাহরুখের প্রাসাদের সামনে বসে ছিলেন টানা। এমনকি সংবাদমাধ্যমের সামনেও জানিয়েছিলেন নিজের মনের ইচ্ছার কথা। সেই ব্যক্তির স্বপ্ন পূরণ করলেন বাদশার। তাঁর সঙ্গে একটি ছবিও তুলেছেন তিনি। যে ছবি পোস্ট করা হয়েছে তাঁর ফ্যান পেজে। ওই ফ্যান পেজ লিখেছে, ‘অবশেষে কিং খান সেই ফ্যানের সাথে দেখা করেছেন যিনি ঝাড়খণ্ড থেকে এসেছিলেন এবং তাঁর সাথে দেখা করার জন্য মান্নাতের বাইরে ৯৫ দিনেরও বেশি সময় ধরে অপেক্ষা করছিলেন! সত্যি যদি কোনও জিনিসকে তুমি মন থেকে চাও, তাহলে গোটা বিশ্ব তোমার স্বপ্নপূরণ করতে তৈরি থাকে… অবশেষে কিং খান ওর স্বপ্নপূরণ করলেন’।

Loading...
Unable to load recommendations.
Follow Us