দীপিকা নয়, বিকিনি পরা এই অভিনেত্রীকে দেখে কালঘাম ছুটে গিয়েছিল রণবীরের! তারপর…

আসলে ওটাই ছিল রণবীরের প্রথম কোনও গ্ল্যামারাস ফটোশুট। একজন বিকিনি পরা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পোজ দিতে গিয়ে বারবার কুঁকড়ে যাচ্ছিলেন তিনি। পরিস্থিতি সামাল দিতে শেষে ফটোগ্রাফার সোনালিকে চুপিচুপি বলেন, "সোনালি, ছেলেটা খুব নার্ভাস, ওকে কমফোর্টেবল করো তো!"

দীপিকা নয়, বিকিনি পরা এই অভিনেত্রীকে দেখে কালঘাম ছুটে গিয়েছিল রণবীরের! তারপর...
কী ঘটেছিল?Image Credit source: facebook

Apr 15, 2026 | 12:23 PM

পর্দায় রণবীর সিং মানেই এনার্জির খনি। কখনও প্রকাশ্য দিবালোকে নগ্ন হয়ে ফটোশুট করে দুনিয়াকে চমকে দেন, তো কখনও তাঁর অভিনয়ে মুগ্ধ হন সকলে। কিন্তু জানেন রণবীরই যে এককালে বিকিনি পরা সুন্দরীর সামনে থরথর করে কেঁপেছিলেন, সে কথা ক’জন জানতেন? হ্যাঁ, ঠিকই শুনছেন! আজকের এই আত্মবিশ্বাসী সুপারস্টার একসময় লাস্যময়ী সোনালির রাউতের সামনে দাঁড়িয়ে রীতিমতো ঘেমে স্নান করে গিয়েছিলেন।

​বর্তমানে বক্স অফিসে রণবীরের ‘ধুরন্ধর ২’ প্রায় ৩০০০ কোটির পাহাড় প্রমাণ সাফল্য পেয়েছে। আর এই সময়তেই উঠে এল এক পুরনো গল্প সোনালি রাউত সম্প্রতি ফাঁস করেছেন সেই মজাদার কাহিনি। তিনি জানান, কেরিয়ারের শুরুর দিকে একটি বেশ ‘বোল্ড’ ফটোশুটে রণবীরের সঙ্গী হয়েছিলেন তিনি। সোনালির পরনে ছিল নামমাত্র বিকিনি, আর তাতেই নাকি হার্টবিট বেড়ে গিয়েছিল পর্দার ‘খিলজি’র।

​সোনালি হাসতে হাসতে জানান, রণবীর সেই সময় এতটাই নার্ভাস ছিলেন যে বারবার মুখে চুইংগাম পুরছিলেন আর সমানে গায়ে পারফিউম স্প্রে করছিলেন।

আসলে ওটাই ছিল রণবীরের প্রথম কোনও গ্ল্যামারাস ফটোশুট। একজন বিকিনি পরা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পোজ দিতে গিয়ে বারবার কুঁকড়ে যাচ্ছিলেন তিনি। পরিস্থিতি সামাল দিতে শেষে ফটোগ্রাফার সোনালিকে চুপিচুপি বলেন, “সোনালি, ছেলেটা খুব নার্ভাস, ওকে কমফোর্টেবল করো তো!”

মজার ব্যাপার হল, সেইদিন রণবীর সোনালির কাছে কার্যত কাঁচুমাচু হয়ে স্বীকার করেছিলেন যে, এমন খোলামেলা পরিবেশে কাজ করার অভিজ্ঞতা তাঁর আগে কখনও হয়নি। সোনালিকে রণবীর বলেছিলেন, “দেখো সোনালি, এটা আমার প্রথম শুট, আমি অন্তত জামাকাপড় পরে আছি, কিন্তু তুমি তো বিকিনিতে!” অদ্ভুত বিষয় হল, সেদিন সোনালির সঙ্গে যে পোজ দিতে গিয়ে রণবীর কাঁপছিলেন, ঠিক কয়েক বছর পর ‘বেফিকরে’ সিনেমায় বাণী কাপুরের সঙ্গে সেই একই পোজ অবলীলায় দিয়েছিলেন তিনি।

​​আজকের রণবীর সিং মানেই বিতর্কের আগুন আর এনার্জির বিস্ফোরণ। তবে সোনালির এই নস্ট্যালজিক স্মৃতি মনে করিয়ে দিচ্ছে, বলিউডের এই হার্টথ্রব নায়কও একসময় ভীষণ সাধারণ আর পাঁচটা লাজুক ছেলের মতোই ছিলেন।

Follow Us