AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘তোর জন্য আমি…’, শোভনের বিয়ের দিনই স্বস্তিকাকে নিয়ে অকপট অভিষেক

তাঁর জন্যই কাছাকাছি এসেছিলেন স্বস্তিকা দত্ত ও শোভন গঙ্গোপাধ্যায়। দারুণ প্রেম ছিল তাঁদের। তবে সেই প্রেম পরিণতি পায়নি। শোভন গঙ্গোপাধ্যায় বিয়ে করেছেন সোহিনী সরকার।

'তোর জন্য আমি...', শোভনের বিয়ের দিনই স্বস্তিকাকে নিয়ে অকপট অভিষেক
প্রাক্তন শোভনের বিয়ের দিনই স্বস্তিকাকে নিয়ে অকপট অভিষেক
| Updated on: Jul 16, 2024 | 9:37 PM
Share

তাঁর জন্যই কাছাকাছি এসেছিলেন স্বস্তিকা দত্ত ও শোভন গঙ্গোপাধ্যায়। দারুণ প্রেম ছিল তাঁদের। তবে সেই প্রেম পরিণতি পায়নি। শোভন গঙ্গোপাধ্যায় বিয়ে করেছেন সোহিনী সরকার। ওদিকে স্বস্তিকার ইনস্টাগ্রাম জানান দিচ্ছে, গত চার দিন যাবৎ সামাজিক মাধ্যম থেকে তিনি কার্যত হাওয়া। শোনা যাচ্ছে, শহর ছেড়েছেন আগেই। এই কয়েকটা দিন নিজের মতো করে সময় কাটাতে চান তিনি। এরই মধ্যে স্বস্তিকাকে নিয়ে অকপট ডিজাইনার অভিষেক রায়, যাকে বহুদিন আগেই দাদার জায়গায় বসিয়েছেন স্বস্তিকা।

সোমবার দক্ষিণ ২৪ পরগণার খামারবাড়িতে যখন সোহিনী আর শোভন মেতে উঠেছিলেন নতুন জীবন শুরুর আনন্দে ঠিক তখনই স্বস্তিকাকে নিয়ে এক পোস্ট করেছিলেন অভিষেক। লিখেছিলেন, “তোর জন্য আমি খুব খুশি। যা হয় ভালোর জন্যই হয়।” স্বস্তিকা প্রতি বছর নিয়ম করে ভাইফোঁটা দেন অভিষেককে। বোনের মন ভাল নেই ঠাওর করতে পেরেই কি দাদার পাশে থাকার প্রতিশ্রুতি? আন্দাজ তেমনটাই। সোহিনী-শোভনের বিয়ে নিয়ে সোহিনীর প্রাক্তন রণজয় বিষ্ণু একাধিক সংবাদমাধ্যমে নানা বাইট দিলেও স্বস্তিকা কিন্তু প্রথম থেকেই বজায় রেখেছেন এক নীরবতা। কিছু জিনিস ব্যক্তিগতই রাখতে চান, বারেবারে বলেছেন তিনি।

প্রসঙ্গত, সোহিনী ও শোভনের বিয়েতে হাজির ছিলেন টলিউডের বেশ কিছু চেনা মুখ। এঁদের মধ্যে রয়েছেন চন্দ্রবিন্দুর অনিন্দ্য থেকে শুরু করে সৌরভ দাস, দর্শনা বণিক। হাজির ছিলেন সিপিআইএম নেত্রী দিপ্সিতা ধরও। সম্পর্কে তিনি শোভনের তুতো বোন হন।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা